Vinesh Phogat: ভিনেশকে নিয়ে CAS-এর রায়ে অবাক আইওএ, চ্যালেঞ্জের পথ কি খোলা?

Vinesh Phogat: ভিনেশ ফোগাটের আবেদনের প্রেক্ষিতে শুনানির পর সেই আবেদন খারিজ করে দিয়েছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট। যার মর্মার্থ হলো প্যারিস অলিম্পিক্সে যুগ্ম রুপোজয়ী হতে পারছেন না ভিনেশ।

আন্তর্জাতিক ক্রীড়া আদালতের অপারেটিভ ভার্ডিক্টে অবাক ভারতীয় অলিম্পিক সংস্থা। নেওয়া হচ্ছে আইনি পরামর্শ।

Vinesh Phogat CAS-

কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট তিনবার পিছিয়ে দিয়েছিল রায়দানের দিন। ১৬ অগাস্ট বা কাল বিস্তারিত রায় প্রকাশের সময়সীমা ধার্য হয়েছিল। কিন্তু গতকাল যে অপারেটিভ ভার্ডিক্ট এসেছে তাতে ভিনেশকে ফাইনালে নামতে না দেওয়ায় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

ভিনেশের পাশে ছিল আইওএ। মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালের দিন ওজন ১০০ গ্রাম বেশি থাকায় ভিনেশকে ফাইনালে নামার অনুমতি দেওয়া হয়নি। তাঁকে ডিসকোয়ালিফাই করা হয়। এরই প্রেক্ষিতে ভিনেশ আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হন, স্বাভাবিকভাবেই পাশে ছিল আইওএ।

যদিও নিয়ম অনুযায়ী ভিনেশ এই রায়কে চ্যালেঞ্জ জানাতে পারেন। কোর্ট অব আরবিট্রেশনের ওয়েবসাইটে বলা আছে, ক্ষেত্র খুব বেশি না থাকলেও এক্তিয়ারের অভাব, বিচারপ্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় না রাখা হলে বা কোনও নিয়ম মানা না হলে কিংবা জনস্বার্থের পরিপন্থী কিছু হলে সেই রায়কে চ্যালেঞ্জ জানানো যাবে।

আইও সভাপতি পিটি ঊষা বলেছেন, যে ধরনের নিয়ম দেখিয়ে এ ক্ষেত্রে ক্রীড়াবিদকে ডিসকোয়ালিফাই করা হয়েছে তা আরও গভীরে গিয়ে পর্যালোচনা করা উচিত। আমাদের আইনজীবীরা আরবিট্রেরের কাছে শুনানিতে এ বিষয়ে সমস্ত যুক্তি মেলে ধরেছিলেন।

পিটি ঊষা স্পষ্ট করেছেন, ভিনেশকে কঠোর ও অমানবিক নিয়মের জাঁতাকলে পড়তে হয়েছে। তাঁর নিজের কোনও দোষ না থাকলেও মহিলা ক্রীড়াবিদদের যে শারীরিক ও মানসিক বিষয়গুলিকে জয় করে এগিয়ে যেতে হয়, তাতেই প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। ক্রীড়াবিদদের স্বার্থে আরও ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত মান বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+