BFI: ভারতীয় বক্সিং ফেডারেশনে চরম ডামাডোল, বাধ্য হয়ে কঠোর পদক্ষেপ নিল আইওএ
ভারতীয় বক্সিং ফেডারেশনে ডামাডোল বিগত কয়েক বছর ধরেই চলছিল। সঠিকভাবে বক্সিং ফেডারেশনের কাজকর্ম পরিচালিত হচ্ছিল না। একগুচ্ছ অভিযোগ উঠেছিল বক্সিং ফেডারেশনের বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে ভারতীয় বক্সিং ফেডারেশনে বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল আইওএ।
ভারতীয় অলিম্পিক্স কাউন্সিল ভারতীয় বক্সিং ফেডারেশনকে সাসপেন্ড করেছে। আপাতত ভারতীয় বক্সিং ফেডারেশনে কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আইওএ-র পক্ষ থেকে ৫ সদস্যের একটি অ্যাড হক প্যানেল গঠন করা হয়েছে। এই কমিটি ভারতীয় বক্সিং ফেডারেশনে দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করবে।

ভারতীয় অলিম্পিক্স কাউন্সিল ভারতীয় বক্সিং ফেডারেশনের প্রশাসনিক বিষয়গুলি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে আসছিল। নিয়ম অনুসারে, ভারতীয় বক্সিং ফেডারেশনের পদাধিকারীদের নির্বাচন ২ ফেব্রুয়ারির আগে হওয়ার কথা ছিল। কিন্তু সেই নির্বাচন এখনও হয়নি। নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়নি, ফলে ফেডারেশনের মধ্যে অচলাবস্তা দেখা দিয়েছে।
ভারতীয় অলিম্পিক্স কাউন্সিল একটি বিবৃতিতে বলেছে এবং আরও বলেছে, বক্সিং ভারতীয় বক্সিং ফেডারেশনের প্রশাসনিক বিষয়ে উত্থাপিত অভিযোগগুলি সমাধানের জন্য কমিটির অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিৎ এবং ভারতীয় বক্সারদের আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে। এর জন্য অ্যাড হক প্যানেল গঠন করা হয়েছে।
ঝাড়খণ্ডের ক্রীড়া প্রশাসক মধুকান্ত পাঠককে অ্যাড-হক প্যানেলের চেয়ারম্যান নিযুক্ত করেছে আইওএ। হিমাচল প্রদেশের ক্রীড়া প্রশাসক রাজেশ ভান্ডারি হয়েছেন ভাইস-চেয়ারম্যান। আইওএ দ্বারা গঠিত অ্যাড-হক প্যানেলের অন্য তিন সদস্য হলেন ডিপি ভাট, প্রাক্তন বক্সার শিব থাপা এবং বীরেন্দ্র সিং ঠাকুর।
প্যারিস অলিম্পিক্সে বক্সারা প্রত্যাশামতো ফল করতে পারেননি। এর জন্য বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া পর্যালোচনা বৈঠকে বিশ্লেষণের পর দেখা গিয়েছে এর নেপথ্যে আছে বক্সারদের ফিটনেস, অপর্যাপ্ত রক্ষণাত্মক কৌশল, সঠিক মানসিকতার অভাব।












Click it and Unblock the Notifications