Commonwealth Games 2026: ভারতকে বিপাকে খেলতেই কমনওয়েলথ গেমসে আজব সিদ্ধান্ত! অবাক দেশের ক্রীড়া মহল

Commonwealth Games 2026: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে যেখানে ১৯ রকমের খেলা ছিল, তা ২০২৬ সালের গ্লাসগো গেমসে এক ধাক্কায় কমিয়ে আনা হলো দশে।

ক্রিকেট, ব্যাডমিন্টন, তিরন্দাজি, শ্যুটিং, কুস্তি, টেবল টেনিস, হকি, স্কোয়াশের মতো খেলা থাকছে না গ্লাসগো গেমসে। চারটি স্টেডিয়ামে খেলা হবে, সেই সঙ্গে আর্থিক বিষয়কেই খেলা কমানোর কারণ হিসেবে দেখানো হচ্ছে।

Commonwealth Games 2026

টোকিও ও প্যারিস অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ জিতেছে ভারত। ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং বললেন, শকিং নিউজ! আমাদের লক্ষ্য ছিল কমনওয়েলথ গেমসে সোনা জেতা। তবে এ তো আর আমাদের হাতে নেই। তবে হতাশ তো অবশ্যই।

কমনওয়েলথ গেমসে প্রচুর পদক জেতা ভারতের টিটি তারকা অচন্ত শরৎ কমল বললেন, মেলবোর্ন (ভিক্টোরিয়া) থেকে অল্প সময় দিয়ে কমনওয়েলথ গেমস গ্লাসগোয় সরানোর কথা বলছেন আয়োজকরা। তবে টিটি বাদ পড়ায় খারাপ লাগছে। ১০টির বাইরে যে খেলাগুলি বাদ পড়ল সব ক্ষেত্রেই এটি বড় ধাক্কা। বিশেষ করে টিটিতে আমরা কমনওয়েলথ গেমসে সোনাও জিতেছি।

অপর টিটি তারকা জি সাথিয়ান বলেন, হতাশ লাগছে। টেবল টেনিসের মতো মেইনস্ট্রিম খেলাকে বাদ দেওয়া অবাক করার মতো সিদ্ধান্ত। ভারতীয় টিটির কাছে এটা বড় ক্ষতি। আমরা সকলেই স্তম্ভিত।

ভারতের স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকল বলেন, যখন মনে হচ্ছিল আমরা এই খেলা নিয়ে কয়েক ধাপ এগিয়েছি, তখন কমনওয়েলথ গেমসের সিদ্ধান্ত আমাদের কিছুটা পিছিয়ে দিল। যে খেলাগুলি বাদ গেল কমনওয়েলথের সব দেশের কাছেই তা বড় ক্ষতি। স্কোয়াশ অবশ্যই রাখা উচিত ছিল। কমনওয়েলথে গেমসে স্কোয়াশের না থাকা আমাদের কাছেও বড় ক্ষতি।

উল্লেখ্য, ২০২২ সালে বার্মিংহ্যাম গেমসে ভারত থেকে ২১০ ক্রীড়াবিদ ১৬টি খেলায় অংশ নিয়েছিলেন। ভারত ৬১টি পদক জিতেছিল। গ্লাসগো গেমসে যে খেলাগুলি বাদ পড়ল সেই খেলাগুলি থেকে এসেছিল ৩০টি পদক।

ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল সঞ্জয় মিশ্র বলেছেন, যে খেলাগুলিকে বাদ দেওয়া হলো তা থেকে অন্তত ৪০টি পদক জিততে পারতো ভারত। ফলে এই সিদ্ধান্ত ভারতের খেলাধুলো ও ক্রীড়াবিদদের কাছে ধাক্কা। মনে হচ্ছে, যেভাবে ভারত বিভিন্ন প্রতিযোগিতায় সেরার শিরোপা পাচ্ছে তাতে এই সিদ্ধান্ত ভারতকে সাইডলাইনে পাঠানোর ষড়যন্ত্র।

ভারতের কুস্তি সংস্থার সভাপতি সঞ্জয় সিং মনে করেন, যেহেতু স্কটল্যান্ডে ভালো মানের কুস্তিগীর নেই, ফলে তারা তাদের পদকের সম্ভাবনার কথা ভেবেই ১০টি খেলাকে তালিকায় রেখেছে। ভারত কুস্তিতে শক্তিশালী। ফলে কুস্তিকে বাদ দেওয়া অবশ্যই দেশের কাছে বড় ধাক্কা।

২০২২ সালের গেমসে শ্যুটিং ছিল না। তবে ২০২৬ সালে যাতে তা থাকে তাতে প্রয়োজনে শ্যুটিংয়ের ইভেন্টগুলি ভারতে আয়োজনের প্রস্তাব দিয়েছিল ন্যাশনাল রাইফেল অ্য়াসোসিয়েশন অব ইন্ডিয়া। সংস্থার প্রধান কালিকেশ সিং দেও বলেন, ভারত সরকার, ক্রীড়া মন্ত্রক, ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন- সকলে মিলেই চেষ্টা চালিয়েছিল যাতে শ্যুটিং গেমসে থাকে। কিন্তু শেষ অবধি তা না হওয়া হতাশ শ্যুটিং মহলও। নিশ্চিতভাবেই গেমসের জৌলুস যে কমবে, সে বিষয়েও সংশয় নেই কারও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+