মহিলা হকিতেও এল না সোনা, ফাইনালে জাপানের কাছে হেরে রুপো জিতেই থামতে হল

এশিয়ান গেমসে মহিলাদের হকির ফাইনালে ১-২ গোলে হেরে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হল মেয়েদের।

প্রথম দুটো কোয়ার্টারে ভালো খেলছিল ভারতীয় দল। তবে তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে জাপান ম্যাচ ধীরে ধীরে দখল করে নিল। যার ফলে এশিয়ান গেমসে মহিলাদের হকির ফাইনালে ১-২ গোলে হেরে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হল মেয়েদের। পুরুষরা সেমিতে হারার পরে পরে পুরো ফোকাস ছিল মহিলাদের উপরে। তবে মহিলা হকি দলও ফাইনালে সেরা হয়ে সোনা আনতে পারল না।

ফাইনালে জাপানের কাছে হেরে রুপো জিতেই থামতে হল

এদিন জাপানের হয়ে গোল করেন মিনামি শিমিজু ও মোতোমি কাওয়ামুরা। ভারতের হয়ে গোল করেন নেহা গোয়েল। ভারত প্রথমা৪ধে গোল করলেও পরের অর্ধে গোলের মুখ খুলতে পারেনি।

শনিবার ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে নামবে ব্রোঞ্জ পদক নিশ্চিত করতে। সেখানে ব্রোঞ্জ পদক আসে কিনা সেটাই দেখার।

ভারতের এদিনের জয়ের ফলে মোট ৬৫টি পদক হল। তার মধ্যে ১৩টি সোনা, ২৩টি রুপো ও ২৯টি ব্রোঞ্জ পদক রয়েছে। চিন রয়েছে সবার উপরে ২৬০টি পদক নিয়ে। তার মধ্যে ১১৭টি সোনা, ৮৩টি রুপো ও ৬০টি ব্রোঞ্জ পদক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+