সিন্ধু গর্জন থামল ফাইনালে! ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস খেতাব এবার অধরাই বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় শাটলারের

চলতি বছর পাঁচটি তথা টানা তিনটি সেমিফাইনালে পরাজয়ের ধারা কেটেছিল গতকাল। ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন পিভি সিন্ধু গতকালই পৌঁছে গিয়েছিলেন বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ফাইনালে। কিন্তু শেষরক্ষা হলো না। সিন্ধুকে সহজেই হারিয়ে খেতাব জিতে নিলেন দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ং। খেলার ফল ২১-১৬, ২১-১২।

সিন্ধু গর্জন থামল ফাইনালে! ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস খেতাব এবার অধরাই বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় শাটলারের

বিশ্বের সাত নম্বর সিন্ধুর সামনে ফাইনালে ছিলেন বিশ্বের ৬ নম্বর তারকা সে ইয়ং। ইন্দোনেশিয়া মাস্টার্স ও ইন্দোনেশিয়া ওপেন খেতাব জেতার পর তিন সপ্তাহের মধ্যে তৃতীয় খেতাব জিতে নিলেন কোরিয়ান শাটলার। গত অক্টোবরে ডেনমার্ক ওপেনেও তিনিই সিন্ধুকে হারিয়েছিলেন। এই নিয়ে তিনবার ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ফাইনাল খেলতে নেমেছিলেন সিন্ধু। ২০১৮ সালে প্রথম ও এখনও অবধি একমাত্র ভারতীয় হিসেবে এই খেতাব তিনি জেতেন। যদিও ফের খেতাব জয়ের সম্ভাবনা থাকলেও তা অধরাই থেকে গেল সিন্ধুর কাছে।

সিন্ধু গর্জন থামল ফাইনালে! ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস খেতাব এবার অধরাই বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় শাটলারের

১৯ বছরের সে ইয়ং ফাইনালে প্রথম সার্ভ করে ৪-০ ব্য়বধানে এগিয়ে যান। এরপর পয়েন্ট ছিনিয়ে সিন্ধু ঘুরে দাঁড়ালে ব্যবধান কমে হয় ৪-৩। কিন্তু ফের সে ইয়ং ৮-৪-এ এগিয়ে যান। বিরতিতে তিনি এগিয়ে ছিলেন ১১-৫ ব্যবধানে। দাপট অব্যাহত রেখে সেইয়ং ১৩-৬ করে ফেলেন। সিন্ধুর পয়েন্ট যখন দুই অঙ্কের ঘরে পৌঁছায় ততক্ষণে সেইয়ং ১৯ পয়েন্টে। সিন্ধু নিজের সার্ভে প্রতিপক্ষের গেম পয়েন্ট আটকে ব্যবধান কমানোর চেষ্টা করলেও সে ইয়ংয়ের অগ্রগমন রুখতে পারেননি। দ্বিতীয় গেমে সিন্ধু প্রথমে দুই পয়েন্ট জেতার পর কিছুক্ষণ ভালো লড়াই চালান। একটা সময় ফল ৪-৪ ছিল। সেখান থেকে বিরতিতে ১১-৮ ব্যবধানে এগিয়ে যান সে ইয়ং। বিরতির পর সিন্ধু ১০ পয়েন্টে পৌঁছানোর আগে ১৬ পয়েন্ট নিশ্চিত করে ফেলেন তাঁর কোরিয়ান প্রতিপক্ষ। তাঁর খেতাব নিশ্চিত হওয়ার আগে দুবার ম্যাচ পয়েন্ট বাঁচাতে সক্ষম হন সিন্ধু।

সিন্ধু গর্জন থামল ফাইনালে! ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস খেতাব এবার অধরাই বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় শাটলারের

২০১৭ সালে জাপানের আকানে ইয়ামাগুচির কাছে বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ফাইনালে হেরে গিয়েছিলেন সিন্ধু। সেই ইয়ামাগুচিকে সেমিফাইনালে হারিয়েই এবার ফাইনালে উঠেছিলেন তিনি। ২০১৮ সালে পিভি সিন্ধু ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস খেতাব জিতেছিলেন জাপানের নাজোমি ওকুহারাকে ২১-১৯, ২১-১৭ ব্যবধানে পরাস্ত করে। তবে ২০১৯ ও ২০২০ সালে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের গ্রুপ পর্ব পেরোতে পারেননি। ২০১৯ সালে বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের পাশাপাশি টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন সিন্ধু। এবার ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের সেমিফাইনালে ওঠার আগে তাইল্যান্ডের পর্নপাউই চচুওংয়ের কাছে সিন্ধু হেরে গিয়েছিলেন। তাঁকে হারিয়েই ফাইনালে ওঠেন আন সে ইয়ং। ফলে সিন্ধু ও সে ইয়ং দুই গ্রুপের শীর্ষ স্থানাধিকারীদের হারিয়েই ফাইনালে পৌঁছান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+