Paris Olympics 2024: পদক জিতে দেশে ফিরল হকি দল, বিমানবন্দরে নাচের তালেই সেলিব্রেশন, দেখুন ভিডিও
টোকিও-র পর প্যারিস, ৫২ বছর পর অলিম্পিক্সে টানা দ্বিতীয় পদক জিতেছেন ভারত। ব্রোঞ্জ পদক জিতে শনিবার সকালে দেশে ফিরল ভারতীয় হকি দল। এদিন সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ভারতীয় হকি দলের সদস্যরা। বিমানবন্দরেই ভারতীয় হকি দলকে নিয়ে চলে বাঁধনছাড়া উল্লাস।
প্যারিসে স্পেনের বিপক্ষে ২-১ গোলে জিতে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। দিল্লি বিমানবন্দরে ভারতীয় হকি দলকে নিয়ে ছিল উৎসবের মেজাজ। ফুলে মালায় বরণ করে নেওয়া হল ভারতীয় হকি দলকে।। মেক্সিকো সিটিতে ১৯৬৮ সালের অলিম্পিক্সে এবং ১৯৭২সালের মিউনিখ অলিম্পিক্সের পরপর দুটি ব্রোঞ্জ পদক পাওয়ার পর, এটি দ্বিতীয়বার যে ভারতীয় হকি দল অলিম্পিকে টানা দুটি ব্রোঞ্জ পদক জিতেছে।

#WATCH | Indian Men's Hockey Team players celebrate as they arrive at Delhi airport after winning a bronze medal at the #ParisOlympics2024 pic.twitter.com/UN5edgVqIJ
— ANI (@ANI) August 10, 2024
ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং বলেছেন, অলিম্পিক্সে পদক জয় বড় বিষয়। আমরা ফাইনালে খেলার এবং সোনা জেতার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত, আমাদের স্বপ্ন পূরণ হয়নি। তবে এবারও আমাদের খালি হাতে ফেরানো হয়নি, টানা দুইবার পদক জেতাটাও একটা রেকর্ড। আমরা যে ভালোবাসা সমর্থন পেয়েছি তাতে আমরা আপ্লূত।'
একইসঙ্গে হরমনপ্রীত বলেন, পিআর শ্রীজেশের জন্য একটি আবেগপূর্ণ মুহূর্ত ছিল কারণ সে তাঁর শেষ ম্যাচ খেলছিল। অবসরে গেলেও তিনি আমাদের সঙ্গেই থাকবেন। আমি ভারত সরকার, সাই এবং ওডিশা সরকারকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমরা এখন যে ভালবাসা পাচ্ছি, তা আমাদের দায়িত্ব দ্বিগুণ করে তুলছে। আমরা এরপর যেখানেই খেলব পদক জয়ের চেষ্টা করব।'
হকি ইন্ডিয়ার কর্মকর্তা ভোলা নাথ সিং বলেছেন, অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে পতাকাবাহী হওয়াটা শ্রীজশের জন্য অত্যন্ত সম্মানের। ভারত সরকার এবং ভারতীয় অলিম্পিক্স কমিটি তাঁকে যে সুযোগ দিয়েছে তারজন্য হকি ইন্ডিয়া তাদের ধন্যবাদ জানাচ্ছে।'
একইসঙ্গে তিনি বলেন, এটি একটি দুর্দান্ত জয় ছিল, পদক জেতা একটি বড় সাফল্য। কিন্তু, আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলা কিন্তু রেফারির ভুস সিদ্ধান্তে অমিত রুইদাসকে শাস্তি পেতে হয় যা আমাদের ক্ষতি করে। নাহলে পদকের রঙ বদলে যেত।"
প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে কেরিয়ারে ইতি টেনেছেন ৩৬ বছর বয়সী শ্রীজেশ। বৃহস্পতি ব্রোঞ্জ জয়ের মধ্যেই শ্রীজেশ আবেগে ভেসে যান ভারতীয় হকি দলের সদস্যরা।আগামী ১১ অগাস্ট রবিবার প্যারিস অলিাম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠান হবে। এবার সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের পক্ষ থেকে পতাকা বহন করবেন মনু ভাকের। ভারতীয় পুরুষ দলের পক্ষ থেকে আইওএ শ্রীজেশকে এই দায়িত্ব প্রদান করেছে।












Click it and Unblock the Notifications