Asia Cup: ফাইনালে যাওয়া হল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের, ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে বুধবার প্রতিপক্ষ জাপান
Asia Cup: ফাইনালে যাওয়া হল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের, ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে বুধবার প্রতিপক্ষ জাপান
হকি এশিয়া কাপের ফাইনালে পৌঁছনো হল না ভারতের। জাকার্তার জিবিকে স্পোর্টস কমপ্লেক্সে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৪-৪ গোলে ম্যাচ ড্র করে ফাইনালে পৌঁছনোর আশা শেষ হয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সুপার ফোর-এ দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়া গোল পার্থক্যে এগিয়ে থাকায় ফাইনালে জায়গা করে নিতে হলে এই ম্যাচটি জিততেই হত ভারতকে।

ভারত এবং দক্ষিণ কোরিয়ার প্রথম গোটা ম্যাচ জুড়ে দুর্দান্ত লড়াই চলে। প্রথম কোরার্টারে ম্যাচে ৯ মিনিটে প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন সঞ্জীব ঝেষ কিন্তু ওই অর্ধেই ১৩ মিনিটে দক্ষিণ কোরিয়াকে ম্যাচে ফিরিয়ে আনে জাং জংহিউন। ১৮ মিনিটে জি উ চিয়ন এগিয়ে দেয় কোরিয়াকে। ২১ মিনিটে ভারতের হয়ে সমতা ফেরান মনিন্দর সিং। এক মিনিটের মধ্যেই অর্থাৎ ২২ মিনিটে ভারতকে ৩-২ গোলে এগিয়ে দেন শিষে গওড়া বিএম। ২৮ মিনিটে কিম জুং হো সমতা ফেরায় কোরিয়ার হয়ে। ৩৭ মিনিটে ফের এগিয়ে যায় ভারত। মারেস্মরণ শক্তিভেলের গোলে ভারত ৪-৩ গোলে এগিয়ে যায়। কিন্তু ৪৪ মিনিটে জুং মাঞ্জাইয়ের গোলে ৪-৪ ব্যবধানে সমতা ফিরিয়ে আনে দক্ষিণ কোরিয়া। শেষ কোয়ার্টারে কোনও দলই কোনও গোল করতে পারেনি।

বুধবার ব্রোঞ্জ পদকের জয়ের লক্ষ্যে জাপানের বিরুদ্ধে ফিল্ডে নামবে ভারতীয় হকি দল। জিবিকে স্পোর্টস কমপ্লেক্সে ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে এই ম্যাচটি খেলা হবে। উল্লেখ্য. ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত খেতাব জয়ের অন্যতম ফেভারিট হিসেবে ইন্দোনেশিয়ায় এই বারের এশিয়া কাপে অংশ নিতে এসেছিল কিন্তু ডিফেন্স-এর দুর্বলতার কারণে শেষ পর্যন্ত ফাইনালে আর পৌঁছনো হল না।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications