Indian Hockey Team: প্রধানমন্ত্রীর অভিনন্দন, স্ট্যালি‌নের আর্থিক পুরস্কার, ফ্লোরিডা থেকে গিলদের শুভেচ্ছা

চতুর্থবার হকিতে এশিয়া সেরা ভারত। শনিবার রাতে চেন্নাইয়ে মালয়েশিয়াকে চূর্ণ করে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় ভারত। চ্যাম্পিয়ন ভারতীয় দলের জন্য পুরস্কারের ছড়াছড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিসিসিআই সচিব জয় শাহ প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন চ্যাম্পিয়ন ভারতীয় দলকে। সেইসঙ্গে বড় অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা করেছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

মোদী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে সমাজ মাধ্যমে লেখেন, 'এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুরন্ত সাফল্যের জন্য আমাদের পুরুষ হকি দলকে অনেক অনেক শুভেচ্ছা। এই প্রতিযোগিতায় এটা ভারতের চতুর্থ সাফল্য। গোটা দলের সকলের অক্লান্ত পরিশ্রম করেছেন। নাছোড়, হার না মানা মনোভাবেরই ফলস্বরূপ এই সাফল্য পেয়েছে ভারতীয় দল। গোটা দেশ তাদের এই দুর্দান্ত সাফল্যে গর্বিত। আমাদের দলের খেলোয়াড়দের ওদের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।'

হকি

তামিলনাডুর মুখ্যমন্ত্রী‌ স্ট্যালিন ম্যাচে উপস্থিত ছিলেন। ভারতীয় দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি ১.১ কোটি টাকা আর্থিক পুরস্কারের কথাও ঘোষণা করেন। পাশাপাশি হকি ইন্ডিয়ার পক্ষ‌ থেকে ঘোষণা করা হয়েছে দলের প্রত্যেক খেলোয়াড়কে ৩ লক্ষ টাকা এবং সাপোর্ট স্টাফদের দেড় লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

জয়ের পর ফ্লোরিডা থেকে হকি টিমকে শুভেচ্ছা জানালেন জাতীয় দলের এই দুই তরুণ প্রতিভা অর্শদীপ সিং এবং শুভমান গিল। একটি ভিডিও বার্তা পোস্ট করা হয় বিসিসিআইয়ের পক্ষ থেকে যেখানে দলের দুই সদস্য এশিয়া চ্যাম্পিয়ন হকি দলকে অভিনন্দন জানান।


শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই বোর্ড সচিব জয় শাহ। বোর্ড সচিব জয় শাহ টুইটারে লিখেছেন, "এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় হকি দলের অসাধারণ প্রত্যাবর্তনের সাক্ষী থাকলাম।এই জয় অত্যন্ত অনুপ্রেরণাদায়ক । শক্তিশালী মালয়েশিয়ার বিরুদ্ধে ৪-৩ গোলে এই জয় চ্যাম্পিয়নদের সত্যিকারের চেতনাকে তুলে ধরে। অসাধারণ দলগত সংহতি এবং প্রতিজ্ঞাবদ্ধ ভারতীয় দল সারা দেশকে গর্বিত করেছে। এই অনবদ্য জয়ের জন্য শুভেচ্ছা।"

হকি

এই নিয়ে চতুর্থবার ভারতীয় হকি দল এশিয়ান চ্যাম্পিন্স ট্রফির খেতাব জয় করল। পাশাপাশি এই টুর্নামেন্টের সর্বাধিক ট্রফি আপাতত টিম ইন্ডিয়ার ঘৱেই রইল। ভারত ইতিমধ্যেই পাকিস্তানকে টপকে গিয়েছে। পাকিস্তান তিনবার এই টুর্নামেন্টের খেতাব জয় করেছে। ভারত-পাকিস্তান ছাড়া একবার কোরিয়া এই টুর্নামেন্টে জয়লাভ করেছিল। প্রসঙ্গত, ২০২১ সালে কোরিয়া এই খেতাব জয় করে।

এশিয়া কাপ জেতার পর টিম ইন্ডিয়ার মিশন এবার এশিয়ান গেমস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+