Asian Champions Trophy: প্রথম ম্যাচেই সহজ জয়, চিনকে হেলায় হারিয়ে যাত্রা শুরু করল ভারত

প্যারিস অলিম্পিক্সে যেখানে শেষ করেছিল ভারতীয় দল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেখান থেকেই যাত্রা শুরু করল। এই টুর্নামেন্টে ভারত গত বারের চ্যাম্পিয়ন দল। প্রথম ম্যাচেই আয়োজক দেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল। প্রথম ম্যাচেই সহজ জয় পেল ভারতীয় হকি দল। চিনকে ৩-০ হারিয়ে অভিযান শুরু করল। ভারতের হয়ে গোল করলেন সুখজিৎ সিংহ, উত্তম সিংহ এবং অভিষেক।

প্যারিস অলিম্পিক থেকে ব্রোঞ্জ আনা দলটাকেই কার্যত ধরে রেখেছে ভারত। বর্ষীয়ান গোলরক্ষক শ্রীজেশ অলিম্পিক্সের পরই অবসর নেন। ফলে স্কোয়াডে বেশ কয়েকজন তরুণকেও সুযোগ দেওয়া হয়েছে। ভারতীয় হকিতে এ দিন শ্রীজেশ পরবর্তী নতুন অধ্যায় শুরু হল।

Indian Hockey

চিনের বিরুদ্ধে প্রথম কোয়ার্টারে ভারতের প্রথম গোলটি করেন সুখজিৎ সিং। যুগরাজ সিংয়ের অনবদ্য পাস থেকে গোল করতে ভুল করেনি সুখজিৎ। দ্বিতীয় কোয়ার্টারে ভারতকে ২-০ গোলে এগিয়ে দেন উত্তম সিং। শুটিং সার্কেল থেকে জোরালো শটে গোল। তৃতীয় কোয়ার্টারে ভারতের হয়ে তিন নম্বর গোলটি করেন অভিষেক। এরপর গোলের আরও সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ভারতীয় দল। ফলে ৩-০ ফলে জিতেই মাঠ ছাড়ে ভারতীয় দল।

টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। এখনও পর্যন্ত মোট ৪ বার এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপে খেতাব ঘরে তুলেছে ভারতীয় হকি দল। এভার ভারতকে খেলতে হবে চিন, জাপান, পাকিস্তান, কোরিয়া রিপাবলিক ও মালয়েশিয়ার বিরুদ্ধে। ভারত আগামিকাল দ্বিতীয় ম্যাচে খেলবে জাপানের বিরুদ্ধে। ১১ সেপ্টেম্বর, বুধবার মালয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারত।

অধিনায়ক হরমনপ্রীত সিং ম্যাচের পরে দলের পারফরম্যান্সের প্রশংসা করে বলেছেন, "আমি মনে করি আমরা খুব ভাল খেলেছি। আমরা কিছু ভালো সুযোগ তৈরি করেছি কিন্তু সবচেয়ে ভালো দিক হলো আমরা একটি ক্লিন শিট রেখেছি। কিছু নতুন মুখ পারফর্ম করার সুযোগ পেয়েছে এবং আমি মনে করি তারা খুব ভালো খেলেছে। এশিয়ান দলগুলোর সাথে খেলা অত্যন্ত চ্যালেঞ্জিং। নতুন খেলোয়াড়রা তারা দক্ষ এবং খুব প্রতিভাবান। আমি তাদের খুব ভালো ভবিষ্যত দেখতে পাচ্ছি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+