অলিম্পিকে জোড়া সোনাজয়ী কেশব দত্তের প্রয়াণে শোকপ্রকাশ মমতা-শাহের

অলিম্পিকে জোড়া সোনাজয়ী কেশব দত্তের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতার

ভারতীয় হকির কিংবদন্তি কেশব চন্দ্র দত্ত প্রয়াত হয়েছেন। অলিম্পিকে জোড়া সোনাজয়ী প্রাক্তন তারকার প্রয়াণে শোকপ্র্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় কৃতীর জন্য চোখের জল ফেলছেন দেশ তথা বিদেশের আপাময় হকি অনুরাগীও। ইস্টবেঙ্গল ভারত গৌরব ও মোহনবাগান রত্নের প্রয়াণে হকি ইন্ডিয়ার তরফে শোক প্রকাশ করা হয়েছে। কেশব দত্তের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অলিম্পিকে জোড়া সোনাজয়ী কেশব দত্তের প্রয়াণে শোকপ্রকাশ মমতা-শাহের

১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন কেশব চন্দ্র দত্ত। চার বছর পর হেলসিনকি অলিম্পিকেও দেশকে সোনা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কিংবদন্তি হ্যাফ ব্যাক। সম্প্রতি ৯৫ বছরের প্রাক্তন হকি তারকা বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ কলকাতার সন্তোষপুরের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কেশব চন্দ্র দত্ত।

১৯২৫ সালের ডিসেম্বরে তৎকালীন অবিভক্ত ভারত তথা বর্তমান পাকিস্তানের লাহোরে জন্ম হয়েছিল কেশব দত্তের। লাহোরের সরকারি কলেজ থেকে গ্র্যাজুয়েশন করা কিংবদন্তির শৈশব থেকেই ছিল অ্যাথলেটিক্সের দিকে ঝোঁক। প্রথমে ব্যাডমিন্টনের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন কেশব দত্ত। কিন্তু তাঁর আসল প্রতিভা যে হকি, তা ধীরে ধীরে প্রমাণিত হয়। কিশোর কেশবের প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন ভারতীয় হকির কিংবদন্তি কেডি সিং, ধ্যানচাঁদ।

লন্ডনে অনুষ্ঠিত হওয়া ১৯৪৮ সালের অলিম্পিকের ফাইনালে হোম টিম ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারতীয় হকি দল। ঐতিহ্যের ওয়েম্বলি স্টেডিয়ামের ওই ম্যাচ ৪-০ গোলে জিতেছিল কেশব দত্তের দল। তার এক বছর কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকায় হকি খেলতে যাওয়া ভারতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন প্রয়াত হকি তারকা। ১৯৫২ সালের অলিম্পিকের ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল কেশব দত্তের ভারতীয় হকি দল। সেই ম্যাচ ৬-১ গোলের ব্যবধানে জিতেছিল দেশ।

ভারতীয় হকির কিংবদন্তি তারকা মোহনবাগান হকি দলের সদস্য ছিলেন। ১৯৫১-১৯৫৩ ও ১৯৫৭-১৯৫৮ মরসুমে সবুজ-মেরুনকে নেতৃত্বও দিয়েছেন কেশব দত্ত। মোহনবাগানের হয়ে তিনি ৬ বার হকি লিগ এবং তিন বার বেটন কাপ জিতেছেন। ২০১৯ সালে কেশব দত্তকে মোহনবাগান রত্নে ভূষিত করা হয়েছিল। সবুজ-মেরুনের তরফে শোক জ্ঞাপন করা হয়েছে। কিংবদন্তির প্রয়াণে শোকপ্রকাশ করেছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই।

২০২০ সালে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের তরফে কেশব চন্দ্র দত্তকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছিল। সে কথা স্মরণ করিয়ে প্রয়াত কিংবদন্তিতে শ্রদ্ধা জ্ঞাপনে বিবৃতি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+