PV Sindhu: সিন্ধুর দুরন্ত পারফরম্যান্স, এশিয়ান ব্যাডমিন্টনে পদক নিশ্চিত করে ইতিহাস গড়ল ভারত

প্রত্যাবর্তনের মঞ্চেই ইতিহাস গড়লে‌ন পিভি সিন্ধু। অলিম্পিকের বছরে এশিয়ান ব্যাডমিন্টনে প্রথমবারের জন্য পদক নিশ্চিত কল ভারতীয় মহি‌লা শাটলার দল। কোয়ার্টাৱ ফাইনা‌ল খেলায় হংকংকে ৩-০ ফলে হারিয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল ভারত। সেই সঙ্গে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন পিভি সিন্ধুর নেতৃত্বাধীন ভারতীয় দল।

চার মাস পরে চোট সারিয়ে ফিরে এই টুর্নামেন্টে তারকা শাটলার পিভি সিন্ধুর কিছুটা হলেও পুরনো ঝলক দেখতে পাওয়া গেল। পিভি সিন্ধু, যিনি ফ্রেঞ্চ ওপেনে হাঁটুতে চোট পেয়ে গত বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে ছিলেন। কিন্তু চলতি বছরে রয়েছে প্যারিস অলিম্পিক। ফলে সিন্ধুর চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়। কিন্তু এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে আবার স্বমহিমায় দেখা গেল সিন্ধুকে।

PV Sindhu

WFI: আইওএ গঠিত অ্যাড-হক কমিটিকে মানছেন না সঞ্জয় সিং, বিতর্ক উস্কে দিলেন জাতীয় চ্যাম্পিয়নশিপ নিয়েও
কোয়ার্টাৱ ফাইনাল ম্যাচে প্রথম রাউন্ডে খেলতে নামেন সিন্ধু নিজেই। প্রতিপক্ষ লো সিন ইয়ানকে ধরাশায়ী করেন হায়দরাবাদী তারকা। ২১-৭, ১৬-২১, ২১-১২ ফলে হারিয়ে দিয়ে ভারতকে প্রথমেই লিড এনে দেন সিন্ধু। অধিনায়কের পারফরম্যান্স প্রথমেই দলকে আরও তাতিয়ে দেয়।

তানিশা কাস্ত্রো এবং অশ্বিনী পোনাপ্পার জুটি এর পরে পুই লং এবং ইয়ান এন তিংকে হারিয়ে দেন। ম্যাচের ফল ভারতীয়দের পক্ষে ২১-১০, ২১-১৪। ফলে দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও জিতে ২-০ ফলে লিড নিয়ে নেয় ভারতীয় মহিলা শাটলার দল। এরপর কোয়ার্টার ফাইনালের দলগত খেলায় তৃতীয় ম্যাচে ভারতের হয়েপ্রতিনিধিত্ব করেন অস্মিতা চালিহা। তিনি হংকংয়ের প্রতিপক্ষের বিরুদ্ধে জেতেন ২১-১২, ২১-১৩ ফলে।

গ্রুপ লিগের শেষ পর্বের ম্যাচে চিনকে ৩-২ ফলে হারিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ভারত। এবার সেমিফাইনালে আবার চিনের মুখোমুখি হতে পারে ভারত। পিভি সিন্ধুর দল চীন ও জাপানের মধ্যকার আরেকটি কোয়ার্টার ফাইনালের বিজয়ীর মুখোমুখি হবে।

সপ্তাহের শুরুর দিকে, ভারত একটি উত্তেজনাপূর্ণ ফলাফল তৈরি করেছিল কারণ তারা গ্রুপ ওয়াইয়ের একটি রোমাঞ্চকর ম্যাচে শীর্ষ বাছাই চিনকে ৩-২ ফলে বিধ্বস্ত করেছিল। ১৬ বছর বয়সী আনমোল খারব তার কেরিয়ারে সবচেয়ে বড় জয় তৈরি করেছেন কারণ তিনি ভারতের হয়ে নির্ণায়ক একক ম্যাচ জিতেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+