স্কোয়াসে টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতল ভারতীয় পুরুষ দল
ভারতের পুরুষ স্কোয়াস দল টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতল।
চলতি এশিয়ান গেমসে আরও একটি পদক এল ভারতের ঝুলিতে। তবে, সোনা বা রুপো নয়, ব্রোঞ্জ পেল ভারত। স্কোয়াসের সেমিফাইনালে টিম ইভেন্টে হংকং-এর কাছে ২-০ ব্যবধানে হেরে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় পুরুষ স্কোয়াস দলকে।

সোনা বা রুপো জেতার সুযোগ হাত ছাড়া হলেও স্কোয়াসের টিম ইভেন্টে ভারতীয় পুরুষ দলের খেলায় খুশি ভারতীয় সমর্থকেরা।
এই প্রতিযোগীতার সেমিফাইনালে ভারতের দলে ছিলেন সৌরভ ঘোষাল, হরিন্দর পাল সিং সাঁধু, রমিত ট্যান্ডন, মহেশ মাঙ্গাওনকার।
পুরুষ দল ব্যর্থ হলেও গত বারের সোনা জয়ী মালেশিয়াকে সেমিফাইনালে হারিয়ে মহিলাদের টিম ইভেন্টে স্কোয়াসে রুপো নিশ্চিত করে ভারত।












Click it and Unblock the Notifications