CWG 2022: অন্তিম দিনে একাধিক সোনা জেতার সুযোগ ভারতের সামনে, এক নজরে কমনওয়েলথ গেমসে শেষ দিনে ভারতের ক্রীড়াসূচি
দেখতে দেখতে অন্তিম দিনে এসে উপস্থিত কমনওয়েলথ গেমস ২০২২। ভারতীয় ক্রীড়াবীদদের দাপট প্রত্যাশিত ভাবেই দেখা গিয়েছে এই ইভেন্টে। তবে যতটা বেশি সাফল্য আশা করা হয়েছিল ততটা আসেনি। এই মেগা ইভেন্টে ভারতকে পদক এনে দেওয়ার লড়াইয়ে নামতে চলেছে পিভি সিন্ধু লক্ষ্য সেন, ভারতীয় হকি দল। এক নজরে দেখে নিন সোমবার (৮ অগস্ট) কমনওয়েলথ গেমসে ভারতের ক্রীড়া সূচি।

মহিলাদের সিঙ্গলসে সোনা জেতার লক্ষ্যে নামবেন পিভি সিন্ধু:
কেরিয়ারে প্রথম বারের জন্য কমনওয়েলথ গেমসে মহিলাদের সিঙ্গলসে পদক জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন পিভি সিন্ধু। এর আগে মিক্সড টিম ইভেন্টে কমনওয়েলথ গেমসে সোনা পেলেও কখনও ব্যক্তিগত ইভেন্টে সোনা পাননি সিন্ধু। এ বার সেই অপ্রাপ্তি মেটানোর সুযোগ রয়েছে পিভি সিন্ধুর সামনে। দুপুর ১:২০ থেকে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে খেলবেন সিন্ধু।

পুরুষদের সিঙ্গলসে সোনা জয়ের লক্ষ্যে নামবেন লক্ষ্য সেন, ডবল ফাইনালেও সোনা জয়ের হাতছানি:
ভারতীয় সময়ে দুপুর ২:১০ মিনিটে লক্ষ্য সেন পুরুষদের সিঙ্গলসে সোনা জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন সোমবার। অপর দিকে, পুরুষদের ডবলসে ফাইনাল খেলতে দুপুর ৩'টে থেকে কোর্টে নামবেন চিরাগ শেট্টি এবং সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি।

টেবিল টেনিসে সোনা আসার সুযোগ:
কমনওয়েলথ গেমস ২০২২-এর শেষ দিন সোনা আসতে পারে টেবিল টেনিসেও। পুরুষদের গোল্ড মেডেল ম্যাচে শরৎ কমল ৪:২৫ মিনিটে খেলতে নামবেন। ব্রোঞ্জ মেডেল ম্যাচে ৩:৩৫ মিনিটে নামবেন সাথিয়া জি।

হকির ফাইনালে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া:
পুরুষদের হকিতে ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই শক্তিশালী দেশ ভারত এবং অস্ট্রেলিয়া। সোনা জয়ের লক্ষ্যে এই ম্যাচ থেকে জয় ছাড়া কিছুই ভাবছে না ভারতেয় হকি দল। ভারতীয় সময়ে বিকেল ৫'টা থেকে এই ম্যাচ শুরু হবে।












Click it and Unblock the Notifications