আরহানের প্যারা অ্যাথলিটদের প্রতি ঝোঁক বাড়ান মিলখা, টোকিওয় সেই কাশ্মীরি পণ্ডিতেরই বিশ্বরেকর্ড
২৪ অগাস্ট থেকে শুরু হবে প্যারালিম্পিক গেমস। করোনা আবহে অলিম্পিক সফলভাবে আয়োজনের পর এবার প্যারালিম্পিক গেমসের জন্য সেজে উঠছে টোকিও। আর এই প্যারালিম্পিক গেমসেই ভারতের ডেপুটি শেফ দ্য মিশন হয়ে বুধবার টোকিও গিয়েছেন আরহান বাগাতি। তাঁর বয়স মাত্র ২২। আরহানই টোকিও প্যারালিম্পিক্সে বিশ্বের সর্বকনিষ্ঠ ডেপুটি শেফ দ্য মিশন।
|
আরহানের অবদান
আরহান একজন কাশ্মীরি পণ্ডিত। ২০১৫ সাল থেকে প্যারালিম্পিক গেমসের গুডউইল অ্যাম্বাসাডর। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পামোনা কলেজ থেকে স্নাতক হয়েছেন। ২০১৫ সালে আরহান ইনরিও (InRio)নামে একটি অ্যাপ প্রস্তুত করেছিলেন। এতে অনলাইনে রিও প্যারালিম্পিক গেমসের প্রস্তুতি, ডায়েট, ফিটনেস-সহ নানা বিষয়ে যাবতীয় তথ্য জানতে পেরে সুবিধা হয়েছিল অ্যাথলিটদের। টোকিও প্যারাম্পিকের জন্যও অভিনব উপায়ে অ্যাথলিটদের সহায়তা করতে ইনরিও-র থেকেও উন্নত মানের ইনটোকিও (InTokyo) নামে একটি অ্যাপ আনেন আরহান। ডায়েট ও পুষ্টি সংক্রান্ত বিস্তারিত তথ্য, টোকিওয় কোথায় কোথায় যেতে পারেন অ্যাথলিটরা, কী ধরনের সুবিধা মিলতে পারে, এমারজেন্সি নম্বর-সহ স্পিড ডায়ালের ব্যবস্থা ইত্যাদি সংক্রান্ত তথ্য রয়েছে নতুন অ্যাপটিতে।
|
চোখ খুলেছিলেন মিলখা
আরহানের প্যারা অ্যাথলিটদের প্রতি আকর্ষণের পিছনেও অবদান রয়েছে প্রয়াত মিলখা সিংয়ের। ফ্লাইং শিখের বড় ভক্ত আরহান এক অনুষ্ঠানে ২০১৪ সালে মিলখা সিংয়ের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। তখনই তিনি জানতে পারেন প্যারা অ্যাথলিটদের নানা প্রতিবন্ধকতার কথা। এরপরই বিশেষভাবে সক্ষম এই অ্যাথলিটদের সহায়তার কাজে নেমে প্যারা মুভমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে নিজেকে নিয়োজিত করেন আরহান। ২০১৫ সালে গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে নিয়োজিত হওয়ার আগে অবধি তিনি প্যারা অ্যাথলিটদের নানাভাবে সহযোগিতার কাজ করে এসেছেন। নিজের পকেটমানি এবং পরিজন ও বন্ধুদের থেকে সংগৃহীত অর্থ দিয়ে আরহান স্পনসর করেছিলেন রিও প্যারালিম্পিকে সোনাজয়ী মারিয়াপ্পা থাঙ্গাভেলু ও বরুণ সিং ভাটিকে।
|
১৫ পদকের আশা
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর দিল্লিতে থাকেন আরহান। তবে তারই মধ্যে তিনি গিয়েছিলেন কাশ্মীরে। সেখানে তিনি শিক্ষা সংক্রান্ত গবেষণা চালানোর প্রতিষ্ঠান KYARI প্রতিষ্ঠা করতে চলেছেন। জম্মু-কাশ্মীরের নাগরিক ও সামাজিক নানা বিষয়ে গবেষণার মাধ্যমে তা নীতি প্রণয়নে সহায়ক হবে বলে বিশ্বাস আরহানের। তবে তার আগে টোকিও প্যারালিম্পিকে ভারতের সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। আরহান জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে প্যারা অ্যাথলিটদের উৎসাহিত করেছেন তাতে সকলেই অনুপ্রাণিত। এবার টোকিও থেকে অন্তত ১৫টি পদক আসবে বলে আশাবাদী আরহান।

পাঁচটি সোনা-সহ সেরা সাফল্যের প্রতীক্ষা
আরহানের মতোই ১৫টি পদক জেতার আশা প্রকাশ করেছেন টোকিও প্যারালিম্পিকে ভারতের শেফ দ্য মিশন গুশরণ সিং। ৫টি সোনা জেতার বিষয়েও আত্মবিশ্বাসী তিনি। প্যারা তিরন্দাজি, প্যারা অ্যাথলেটিক্স, প্যারা ব্যাডমিন্টন, প্যারা ক্যানোইংয়ের পাশাপাশি শুটিং, সাঁতার, পাওয়ারলিফটিং, টেবিল টেনিস, তাইকোন্ডোর বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন ভারতের ৫৪ জন প্যারা অ্যাথলিট। এবারই এই সংখ্যা সবচেয়ে বেশি। ভারতের প্যারালিম্পিক কমিটির সেক্রেটারি জেনারেল গুরশরণ সিংয়ের দাবি, আমাদের প্যারা অ্যাথলিটরা বিভিন্ন আন্তর্জাতিক আসরে যেভাবে ভালো পারফরম্যান্স করেছেন, তাতে এবার টোকিওয় প্যারালিম্পিক গেমস থেকে ভারত সবচেয়ে বেশি পদক জিতবে। অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, শুটিং ও তিরন্দাজিতেই বেশি পদকের সম্ভাবনা রয়েছে। প্যারালিম্পিক গেমসের ইতিহাসে ভারত ১১বার অংশ নিয়ে চারটি সোনা-সহ ১২টি পদক জিতেছে। রিওর সোনাজয়ী মারিয়াপ্পানের হাতেই থাকবে দেশের পতাকা।
|
পদক জয়ে ফেভারিট
রিও-র সাফল্যের পর টোকিওয় প্যারালিম্পিকে দ্বিতীয় সোনার লক্ষ্যে নামবেন প্যারা হাই জাম্পার মারিয়াপ্পান। সম্প্রতি জাতীয় সিলেকশন ট্রায়ালে তিনি ১.৮৬ মিটার উচ্চতা অতিক্রম করেছিলেন। এক পথ দুর্ঘটনার পর ডান পা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২০১৭ সালে গোড়ালিতে চোট লাগে। তবে সিলেকশন ট্রায়ালের পারফরম্যান্স তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে। থাঙ্গাভেলু বলেছেন, গোড়ালির চোট সারতে কিছু সময় লাগলেও এখন আমি পুরানো ছন্দ ফিরে পেয়েছি। রিও প্যারালিম্পিকের পর এটিই আমার সেরা পারফরম্যান্স। সোনা জেতার লক্ষ্য নিয়ে নামার জন্য আমি প্রস্তুত। অলিম্পিকে নীরজ চোপড়ার ঐতিহাসিক সোনা জয়ের পর প্যারালিম্পিকেও জ্যাভলিনে দু-বারের প্যারালিম্পিক চ্যাম্পিয়ন দেবেন্দ্র ঝাঝারিয়া (এফ ৪১)-র পাশাপাশি বিশ্বচ্যাম্পিয়ন সুন্দর সিং গুর্জর (এফ ৪৬) ও অজিত সিং (এফ ৪৬), বিশ্বচ্যাম্পিয়ন তথা বিশ্বরেকর্ডের মালিক সন্দীপ চৌধুরী (এফ ৬৪), নভদীপ সিং (এফ ৪১) পদক জয়ের অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছে। প্যারা ব্যাডমিন্টনে প্রমোদ ভগত সোনা জয়ের অন্যতম দাবিদার। এ ছাড়াও বিশ্বের ২ নম্বর প্যারা শাটলার কৃষ্ণ নাগর, তরুণ ধিলোঁদের ঘিরেও পদক-প্রত্যাশা রয়েছে। প্যারা তিরন্দাজিতে যাঁরা পদক আনতে পারেন বলে মনে করা হচ্ছে তাঁরা হলেন রাকেশ কুমার ও শ্যাম সুন্দর (কম্পাউন্ড), বিবেক চিকারা ও হরবিন্দর সিং (রিকার্ভ), মহিলা তিরন্দাজ জ্যোতি বালিয়ান (কম্পাউন্ড ব্যক্তিগত / মিক্সড ইভেন্ট)।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications