ভারতীয় হকির স্বর্ণযুগ কি ফিরবে টোকিও অলিম্পিকের আসর থেকে, বদ্ধপরিকর মনপ্রীতরা

ভারতীয় হকির স্বর্ণযুগ কি ফিরবে টোকিও অলিম্পিকের আসর থেকে, বদ্ধপরিকর মনপ্রীতরা

অলিম্পিকের আসরে হকি ভারতের সবচেয়ে সফল ইভেন্ট। চতুষ্কোন মাঠের এই খেলার হাত ধরে থেকে ভারত অনেকবারই সাফল্য এনেছে অলিম্পিকের আসর থেকে। কিন্তু হালে সেই ছবি দেখা যাচ্ছে না। আসন্ন টোকিও অলিম্পিককে তাই পাখির চোখ করেছে ভারতীয় হকি দল। তারা বদ্ধপরিকর ভারতে হকির স্বর্ণযুগ ফেরাতে।

শেষ সোনা ১৯৮০-তে, খরা ৪০ বছরের

শেষ সোনা ১৯৮০-তে, খরা ৪০ বছরের

হকি থেকে ভারতের শেষ সোনাটি এসেছিল ১৯৮০ সালে। দেখতে দেখতে ৪০ বছর অতিক্রান্ত। সে অর্থে কোনও সাফল্য নেই ভারতীয় হকি টিমের। শেষবার বাসুদেবান ভাস্করনের হাত ধরে সাফল্য এসেছিল। তারপর থেকে ভারতীয় হকি নিয়ে প্রত্যাশার পারদ চড়ে প্রত্যেকবারই। কিন্তু আশাতীত সাফল্য আনতে ব্যর্থ ভারত।

অতীত গৌরব ফেরানোর লক্ষ্যে ভারতী হকি

অতীত গৌরব ফেরানোর লক্ষ্যে ভারতী হকি

অতীতে ধ্যানচাঁদ অ্যান্ড কোম্পানি যে কৃতিত্ব স্থাপন করে গিয়েছিলেন হকিস্টিক হাতে, তাঁদের মতো উচ্চ শিখরে পৌঁছাতে সক্ষম হয়নি পরবর্তী কোনও হকি টিম। ভারতীয় হকি একাধিক কোচ এবং খেলোয়াড়দের এনে অতীত গৌরব ফেরানোর চেষ্টা করেছে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এবার কোভিড-১৯ মহামারীর মধ্যেও ভারতীয় হকি সেই হারানো গৌরব ফেরাতে দৃঢ়প্রত্যয়ী।

ভারতীয় হকির পাখির চোখ করেছে টোকিও অলিম্পিকে

ভারতীয় হকির পাখির চোখ করেছে টোকিও অলিম্পিকে

দুয়ারে কড়া নাড়ছে টোকিও অলিম্পিক গেমস। ভারতীয় হকি পাখির চোখ করেছে টোকিও অলিম্পিকে তাঁদের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য। ভারত গ্রাহাম রেডকে কোচ হিসাবে নিয়োগ করেছে এবং অভিজ্ঞ মনপ্রীত সিং এবার ভারতকে নেতৃত্ব দেবেন। দলের সহ-অধিনায়ক হলেন হরমনপ্রীত সিংহ এবং বীরেন্দ্র লাকরা।

ভারতের পদক প্রাপ্তির পথ খুব একটা মসৃণ নয়

ভারতের পদক প্রাপ্তির পথ খুব একটা মসৃণ নয়

বিশেষজ্ঞদের মতে ভারতের পদক প্রাপ্তির পথ খুব সহজ হবে না। কারণ ভারতকে কোয়ার্টার ফাইনালের আগে মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়া, স্পেন, আর্জেন্টিনা, নিউজিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে। স্পেন ছাড়া বাকি সবার কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা পাবে ভারত। উল্লেখ্য,

ভারতের দশজন হকি খেলোয়াড়ের অভিষেক এবার

ভারতের দশজন হকি খেলোয়াড়ের অভিষেক এবার

আসন্ন টোকিও অলিম্পিক গেমসে ভারতের দশজন হকি খেলোয়াড়ের অভিষেক হচ্ছে এবার। অলিম্পিকের মতো বড় মঞ্চে তাঁরা এবার প্রথম পরীক্ষা দিতে নামছেন। পিআর শ্রীজেশের মতো অভিজ্ঞ গোলরক্ষক রয়েছে ভারতীয় দলে। আলিম্পিকের আসরে এবার ভারত কিছু একটা করে দেখাতে বদ্ধপরিকর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+