ধোনির সামনেই জার্মানির বিরুদ্ধে লড়ে হার! ভারতীয় মহিলা হকি দলের জন্য প্যারিস অলিম্পিকের রাস্তা বন্ধ?
India vs Germany: ভারতীয় মহিলা হকি দল কি যেতে পারবে প্যারিস অলিম্পিক্সে? উত্তর মিলবে আগামীকাল রাঁচিতে। এফআইএইচ অলিম্পিক কোয়ালিফায়ারের সেমিফাইনালে আজ লড়ে হারল ভারতের মহিলা হকি দল।
রাঁচির মারাং গোমকে জয়পাল সিং অ্যাস্ট্রো টার্ফ স্টেডিয়ামে ভারত-জার্মানি সেমিফাইনাল দেখতে হাজির ছিলেন মহেন্দ্র সিং ধোনি। পেনাল্টি শ্যুটআউটে পরাস্ত হলো ভারত।

নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। পেনাল্টি শ্যুটআউটের লড়াইও হলো হাড্ডাহাড্ডি। শেষ অবধি জার্মানি জয় ছিনিয়ে নিল ৪-৩ ব্যবধানে। প্রথম কোয়ার্টারেই ভারত এগিয়ে গিয়েছিল দীপিকার গোলের সৌজন্যে। যদিও হাফ টাইমের আগেই জার্মানি সমতা ফেরায় শার্লটি স্তাপেনহর্স্টের বুদ্ধিদীপ্ত গোলে ভর করে।
চতুর্থ কোয়ার্টারে ৫৭ মিনিটের মাথায় শার্লটিই জার্মানির দ্বিতীয় গোলটি করেন। যদিও এর মিনিট দুয়েক পরেই ভারত সমতা ফেরায় ঈশিকার গোলের দৌলতে। এদিনের ম্য়াচে আগাগোড়া সবিতা বেশ কয়েকটি ভালো সেভ উপহার দেন। ভারতীয় গোলকিপার পেনাল্টি শ্যুটআউটেও কয়েকটি ভালো সেভ করেন।
যদিও তাতে শেষরক্ষা হয়নি। পেনাল্টি শ্যুটআউটে ধারাবাহিকতা দেখাতে না পারার খেসারৎ দিয়েই সোনা জয়ের দৌড় থেকে ছিটকে গেল ভারত। সেই সঙ্গে প্য়ারিস অলিম্পিকের মহিলা হকিতে যোগ্যতা অর্জনের ক্ষেত্রেও অপেক্ষা দীর্ঘায়িত হলো। কেন না, ফাইনালে উঠলেই নিশ্চিত হয়ে যেত প্যারিসের টিকিট।
তবে এখনও আশা জিইয়ে রয়েছে। কাল ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে ভারত নামবে জাপানের বিরুদ্ধে। এদিনই জাপানকে ২-১ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকের মহিলা হকির টিকিট কনফার্ম করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications