HS Prannoy: বিশ্ব ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতলেন প্রণয়, এগিয়ে থেকেও সেমিফাইনালে পরাস্ত বিশ্বের ৩ নম্বরের কাছে

HS Prannoy: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে থামল ভারতের ১ নম্বর শাটলার এইচএস প্রণয়ের স্বপ্নের দৌড়। গতকালই তিনি হারিয়েছিলেন গতবারের চ্যাম্পিয়ন তথা বিশ্বের ১ নম্বর ভিক্টর আক্সেলসেনকে।

আজ ফাইনালে ওঠার দ্বৈরথে প্রণয়ের প্রতিপক্ষ ছিলেন বিশ্বের ৩ নম্বর কুনলাভুট ভিতিদসার্ন। প্রথম গেম জেতার পরও শেষরক্ষা হলো না। সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো প্রণয়কে, জিতলেন ব্রোঞ্জ। বিশ্ব ব্যাডমিন্টনে পঞ্চম ভারতীয় হিসেবে পদক জয়।

HS Prannoy: বিশ্ব ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতলেন প্রণয়

আক্সেলসেনকে কোয়ার্টার ফাইনালে হারানোর আগে ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়ন লো কিয়ান ইউকেও হারিয়েছিলেন প্রণয়। বিশ্বের ৯ নম্বরে থাকা প্রণয় আজ তাইল্যান্ডের ভিতিদসার্নের বিরুদ্ধে শুরুটা ভালোই করেন। গতবারের বিশ্ব ব্যাডমিন্টন ফাইনালিস্টের বিরুদ্ধে প্রথম গেম জিতে নেন ২১-১৮ ব্যবধানে।

যদিও এরপরই ভিতিদসার্ন দারুণভাবে ঘুরে দাঁড়ান। পরের দুটি গেম জিতে নেন ২১-১৩, ২১-১৪ ব্যবধানে। ১ ঘণ্টা ১৬ মিনিটের লড়াই জিতে নিয়ে ভিতিদসার্ন জায়গা করে নেন ফাইনালে। প্রথম গেমে একটা সময় ১১-৫ ব্যবধানে এগিয়ে যান প্রণয়। টানা সাতটি পয়েন্ট জেতার পর তাঁর পায়ে অস্বস্তি লক্ষ্য করা যায়। মোজাও বদলান। সেই সময় প্রণয়ের দুই পায়ের পাতায় টেপ জড়ানো রয়েছে দেখা যায়।

HS Prannoy: বিশ্ব ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতলেন প্রণয়

প্রণয়ের চোট নিয়ে চর্চার মধ্যেই ঘুরে দাঁড়ান ভিতিদসার্ন, যিনি তৃতীয় রাউন্ডে হারিয়েছিলেন ভারতেরই লক্ষ্য সেনকে। ব্যবধান কমিয়ে ১৮-২০ করে প্রণয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে থাকেন। যদিও প্রণয় শেষ অবধি প্রথম গেম জেতেন। যদিও এই গেম চলাকালীন প্রণয়ের ছন্দ হারানোর ইঙ্গিতও ছিল স্পষ্ট। দ্বিতীয় গেম যখন ৬-৬, তখন থেকেই প্রণয়ের খেলায় ক্লান্তির প্রভাব পড়তে থাকে।

আক্রমণাত্মক খেলা থেকেও এই সময় সরে যেতে থাকেন প্রণয়। যার ফায়দা নিতে থাকেন ভিতিদসার্ন। পাঁচটি পয়েন্ট টানা জিতে তিনি দ্বিতীয় গেমের মাঝামাঝিতে এগিয়ে যান ১১-৭ ব্যবধানে। এরপর প্রণয়ের মধ্যে কিছুটা মরিয়া ভাব লক্ষ্য করা যায়। স্কোরলাইন দাঁড়ায় ১৩-১৫। যদিও বেশ কিছু ভুলের খেসারৎ দিয়ে প্রণয় দ্বিতীয় গেমটিতে পরাস্ত হন।

নির্ণায়ক তৃতীয় গেমে আগাগোড়া আধিপত্য রেখে ফাইনালের টিকিট আদায় করে নেন ভিতিদসার্ন। কেন্তো মোমোতার পর দ্বিতীয় শাটলার হিসেবে তিনি পরপর দুটি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+