Asian Champions Trophy: চ্যাম্পিয়ন দলের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা, কত টাকা করে পাবেন হরমনপ্রীতরা?

প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চ্যাম্পিয়ন ভারতীয় হকি দল। মঙ্গলবার চিনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের জন্য এশিয়া সেরা হয়েছে ভারতীয় হকি দল। চ্যাম্পিয়ন হওয়ার ১ দিনেতর মধ্যেই হরমনপ্রীতদের জন্য বিরাট সুখবর দিল হকি ইন্ডিয়া। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য আর্থিকভাবে পুরস্কৃত করা হচ্ছে হকি দলের খেলোয়াড় থেকে সাপোর্ট স্টাফদের।

হকি ইন্ডিয়া ভারতীয় দলের বিজয়ী সদস্যদের পুরস্কারের অর্থ ঘোষণা করেছে। এই নিয়ে পঞ্চমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছে ভারত। হকি ইন্ডিয়া প্রত্যেক খেলোয়াড়কে ৩ লক্ষ্য টাকা করে , আর প্রত্যেক সাপোর্ট স্টাফ সদস্যকে ১.৫ লক্ষ্য টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ের পরে, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৪ সাল ভারতীয় পুরুষদের হকির জন্য একটি দুর্দান্ত বছর হিসাবে প্রমাণিত হয়েছে।

Asian Champions Trophy

প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পরে, ভারতের স্কোয়াডের প্রতিটি খেলোয়াড়কে ১৫ লক্ষ্য টাকা দেওয়া হয়েছিল, এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে কোচ সাপোর্ট স্টাফদের ১৫ লক্ষ্য টাকা দেওয়া হয়েছিল। কিছু খেলোয়াড়, যেমন ফরোয়ার্ড উত্তম সিং এবং অরাইজিৎ সিং হুন্দাল, অলিম্পিক্সে স্কোয়াডের অংশ ছিলেন না এবং প্রথমবারের মতো পুরস্কারের অর্থ পাবেন।

প্রথম ম্যাচে চিনকে তিন গোল দেওয়ার পর সোমবার দ্বিতীয় ম্যাচে জাপানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় ভারত। তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৮-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠা কার্যত নিশ্চিত করে ফে‌লল ভারতীয় হকি দল। চতুর্থ ম্যাচে কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে ভারত। শেষ ম্যাচে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সেমিতে জায়গা করে নেয় ভারত।

ফাইনালে চিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ভারত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাপলে পৌঁছেছিল প্রতিটি খেলায় জিতে। ২৬টি গোল করেছে ভারত।এবার দেশে ফিরেই আর্থিক পুরস্কার অপেক্ষা করছে ভারতীয় হকি খেলোড়ায়দের জন্য।

পাকিস্তান দল চিনের কাছে হেরে ছিটকে যায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে।পাকিস্তান এবার তৃতীয় স্থানে শেষ করেছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৮ সালের পর তারা প্রথমবার তৃতীয় স্থানে শেষ করল।২০১৮ সালে পাকিস্তান ও ভারত যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়। ২০২১ সালে তারা চতুর্থ স্থানে ও ২০২৩ সালে পঞ্চম স্থানে শেষ করে।

পাকিস্তান হকি তারকারা শুধু গ্যালারিতে বসে ম্যাচই দেখলেন না, রীতিমতো চিনের হয়ে গলাও ফাটালেন। পাক তারকারা নিজেদের দেশের ট্র্যাক স্যুটে হাজির হয়েছিলেন। তবে এক ভাইরাল ছবিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে নামা চিনের পতাকা হাতে দেখা যায় পাকিস্তানের খেলোয়াড়দের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+