Hockey Bengal: হকি বেঙ্গলে বিরাট বদল, সভাপতির পদ হারালেন বাবুন, পরিবর্তে এ‌‌লেন রাজ্যের মন্ত্রী

নিঃশব্দেই বিরাট পালাবদল হকি বেঙ্গলে। দীর্ঘদিন ধরেই বেঙ্গল হকি সংস্থার সভাপতি পদে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন(বাবুন) বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর পরিবর্তে নতুন সভাপতি হচ্ছেন দমকল মন্ত্রী সুজিত বসু। অথচ গোটা পালাবদল প্রক্রিয়াটি সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন বাবু‌ন।

অন্ধ বিশ্বাসের মাশু‌ল দিতে হল বাবুন বন্দ্যোপাধ্যায়কে।রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ২০১২ সালে বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের সভাপতি হন বাবুন। এরপর থেকে তিনিই এই সংস্থার শীর্ষ পদে ছিলেন। চার বছর আগে এই সংস্থার নাম পরিবর্তন করে হয় হকি বেঙ্গল। কিন্তু এবার নির্বাচনের জন্য বাবুন বন্দ্যোপাধ্যায়ের নামই পাঠানো হয়নি হকি ইন্ডিয়ার কাছে। শুধু বাবুন নয় তাঁর ছায়াসঙ্গীর নামও পাঠানো হয়নি। গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর বিষয়টি জানতে পারে বাবুন।

নির্বাচনের জন্য জেলা নাম প্রস্তাব করা হয় সভাপতি, সচিব সহ অন্য পদগুলিতে। কিন্তু কুলিং অফের কথা বুঝিয়ে বাবুন বন্দ্যোপাধ্যায়কে আগেই পদত্যাগের চিঠিতে সই করিয়ে নেওয়া হয়। বাবুন ঘনিষ্ঠ এক ব্যক্তি ওয়ান ইন্ডিয়াকে জানিয়েছেন, 'সম্পূর্ণ ভুল বোঝানো হয়েছে তাঁকে। ১২ বছর পদে থাকার পর কুলিং অফের কথা যেটা বলা হয়েছে সেটা ভুল কারণ। হকি বেঙ্গল চার বছর আগে গঠিত হয়েছে। নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গেই আগের সংস্থার পরিবর্তন হয়ে গিয়েছে।'

বাবুন ঘ‌নিষ্ঠের আরও বক্তব্য, 'পিছন থেকে ছুঁড়ি মারা হয়েছে বাবুন দাকে। কাউকে অন্ধের মতো বিশ্বাস করার ফল ফেলেন তিনি। যেহেতু বাবুন দার সঙ্গে সুজিত বসুর পারিবারিক, রাজনৈতিক এবং ব্যক্তিগত সম্পর্ক আছে তাই এই বিষয়ে ওনি কোনও মন্তব্য করবেন না। তবে গোটা বিষয়টি নিয়ে বাবুন দা অত্যন্ত মর্মাহত।' এই বিষয়ে কোনও বিতর্ক হলে তৃণমূ‌লের পক্ষে তা ভা‌লো হবে না। তাই এই বিষয়ে বিতর্ক বাড়াতে নারাজ বাবুন নিজেও।

বাবুন শিবিরের অভিযোগ, যে কুলিং অফের কথা ব‌লা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন‌। খালিদ হোসেন ৩০ বছর ধরে কখনও সহ সচিব বা কখনও কার্যকরী সমিতির সদস্য হিসেবে রয়েছেন। তাদের ক্ষেত্রে কুলিং অফ কেন কার্যকর হচ্ছে না? বাবুন শিবিরের নিশানায় সংস্থার বর্তমান সচিব ইস্তেয়াক আলি। তিনি গোটা প্রক্রিয়াটি করেছেন বলে অভিযোগ।

Manu Bhaker: ভোট দিয়েই কলকাতায় আসছেন মনু, দায়িত্বশীল নাগরিকের কর্তব্য পা‌লনের বার্তা অলিম্পিক্সে পদকজয়ীর
বাবুনের আমলেই নবরূপে বেটন কাপ চালু হয়, হকিতে কৃত্রিম মাঠ তৈরির কাজও শুরু হয়েছে। কিন্তু তাঁর বেদান নিয়েই সরতে হচ্ছে বাবুনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+