প্রো কবাডিতে ইউ মুম্বাকে আটকে দিল হরিয়ানা স্টিলার্স, ইউপি যোদ্ধার বিরুদ্ধে জয় তামিল থালাইভাসের

প্রো কবাডি লিগে আজ ছিল দুটি ম্যাচ। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের শেরাটন গ্র্যান্ডে হরিয়ানা স্টিলার্সের সঙ্গে ইউ মুম্বার ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়। খেলার ফল ২৪-২৪। অপর ম্যাচে ইউপি যোদ্ধাকে হারিয়ে দিয়েছে তামিল থালাইভাস। খেলার ফল ৩৯-৩৩। প্রো কবাডি লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে এখনও রয়েছে বেঙ্গালুরু বুলস।

প্রো কবাডিতে ইউ মুম্বা-হরিয়ানা স্টিলার্স টাই, জয় তামিলের

এদিনের প্রথম ম্যাচটি লো স্কোরিং ছিল। ডিফেন্ডারদের দাপটই ছিল রেইডারদের থেকে বেশি। ইউ মুম্বার অধিনায়ক ফাজেল আত্রাচালি ডিফেন্সে ৪ পয়েন্ট সংগ্রহ করেন। রেইডার অভিষেক সিং চার পয়েন্ট আদায় করে নিয়েছেন। হরিয়ানা স্টিলার্সের হয়ে রোহিত গুলিয়া সাতটি রেইড পয়েন্ট আদায় করেছেন। ডিফেন্ডার সুরেন্দর নাডার ঝুলিতে রয়েছে ৩টি ট্যাকল পয়েন্ট।

অপর ম্যাচে ইউপি যোদ্ধার বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে তামিল থালাইভাস। বিরতিতেই ২১-১০ ব্যবধানে এগিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধে কামব্যাকের চেষ্টা চালায় ইউপি যোদ্ধা। কিন্তু শেষরক্ষা হয়নি। ইউপি যোদ্ধার হয়ে সবচেয়ে বেশি ১৪ পয়েন্ট আদায় করেন রেইডার সুরেন্দর গিল। প্রদীপ নারওয়ালের ঝুলিতে ৬ রেইড পয়েন্ট। তামিল থালাইভাসের মনজিতের ঝুলিতে গিয়েছে ৭ রেইড পয়েন্ট, অজিঙ্ক পাওয়ার ৬ রেইড পয়েন্ট নিশ্চিত করেন। ৪ পয়েন্ট করে পেয়েছেন ভবানী রাজপুত ও কে প্রপঞ্জন। ডিফেন্ডার সাগর ৫ পয়েন্ট নিশ্চিত করেন।


এদিনের খেলার শেষে ইউ মুম্বা পয়েন্ট তালিকায় রইল বেঙ্গালুরু বুলস, দাবাং দিল্লি কেসি, পাটনা পাইরেটসের পরেই চতুর্থ স্থানে। তাদের পয়েন্ট ৬ ম্যাচে ২০। এদিন জিতলে অবশ্য কিছুটা উপরে উঠে আসতে পারতো তারা। ইউপি যোদ্ধার বিরুদ্ধে জয়ের সুবাদে তামিল থালাইভাস চলে এসেছে পঞ্চম স্থানে, ৬ ম্যাচে তাদের ঝুলিতে ১৯ পয়েন্ট। হরিয়ানা স্টিলার্স ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে সপ্তম স্থানে। ইউপি যোদ্ধা রয়েছে আটে। তাদের সংগ্রহে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট। বেঙ্গালুরু বুলস ৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। দাবাং দিল্লি কেসি ৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। পাটনারও সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট। গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গল ওয়ারিয়র্স ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে ৬-এ। কাল পুনেরি পল্টন খেলবে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে। পরের ম্যাচে দাবাং দিল্লি কেসির সামনে তেলুগু টাইটান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+