প্রো কবাডিতে বেঙ্গল ওয়ারিয়র্স বধে ইউপি যোদ্ধার হ্য়াটট্রিক, হরিয়ানার কাছে হেরেও শীর্ষে দিল্লি

প্রো কবাডিতে পয়েন্ট তালিকায় ১ নম্বর দল দাবাং দিল্লি কেসিকে হারিয়ে অঘটন ঘটাল হরিয়ানা স্টিলার্স। আজ বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে শেরাটন গ্র্যান্ডে অপর ম্যাচে বাংলা-বধ সেরে জয়ের হ্যাটট্রিক সারল উত্তরপ্রদেশের ফ্র্য়াঞ্চাইজি। তবে হরিয়ানার কাছে হারলেও এখনও অবধি শীর্ষস্থানেই রয়েছে দিল্লি।

 প্রো কবাডিতে বেঙ্গল ওয়ারিয়র্স বধে ইউপি যোদ্ধার হ্য়াটট্রিক, হরিয়ানার কাছে হেরেও শীর্ষে দিল্লি

ইউপি যোদ্ধা এদিন বেঙ্গল ওয়ারিয়র্সকে হারিয়েছে ৪০-৩৬ ব্যবধানে। বিরতিতে তারা এগিয়ে ছিল ১৯-১৮-য়। বেঙ্গল ওয়ারিয়র্সের রেইডার মনিন্দর সিং একাই ১৯ পয়েন্ট আদায় করেন। ইউপি যোদ্ধার দুই রেইডার প্রদীপ নারওয়াল ও সুরেন্দর গিল দুজনেই পান ৯ পয়েন্ট করে। বাংলার সুকেশ হেগড়ের ঝুলিতে যায় ৬ পয়েন্ট।

এদিনের প্রথম ম্যাচে দাবাং দিল্লি কেসির বিরুদ্ধে ৩৬-৩৩ ব্যবধানে জয় পেয়েছে হরিয়ানা স্টিলার্স। হরিয়ানার রেইডার বিকাশ কান্ডোলা ১৩ পয়েন্ট নিশ্চিত করেন। বিনয় আদায় করেন সাত পয়েন্ট। দাবাং দিল্লির হয়ে অলরাউন্ডার সন্দীপ নারওয়াল ৯ পয়েন্ট আদায়ে সক্ষম হন। নীরজ নারওয়াল ৬ পয়েন্ট নিশ্চিত করেন।

১২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে এখনও লিগশীর্ষেই রয়েছে দাবাং দিল্লি কেসি। ১২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চারে রয়েছে ইউপি যোদ্ধা। ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বেঙ্গল ওয়ারিয়র্স। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে হরিয়ানা স্টিলার্স। কাল প্রো কবাডির ট্রিপল পাঙ্গা। বেঙ্গালুরু বুলস খেলবে পুনেরি পল্টনের বিরুদ্ধে। এই মুম্বার সামনে তেলুগু টাইটান্স। শেষ ম্যাচে তামিল থালাইভাসের বিরুদ্ধে খেলবে জয়পুর পিঙ্ক প্যান্থার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+