প্রো কবাডিতে হরিয়ানা স্টিলার্স হারাল পুনেরি পল্টনকে, জয়পুর পিঙ্ক প্যান্থার্সের বিরুদ্ধে অঘটন তেলুগু টাইটান্সের

প্রো কবাডিতে প্লে অফে ওঠার লড়াই জমজমাট। বুধবার বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে শেরাটন গ্র্যান্ডে হরিয়ানা স্টিলার্স হারিয়ে দিল পুনেরি পল্টনকে। এদিনের অপর ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে হারিয়ে চমক দিল তেলুগু টাইটান্স। বৃহস্পতিবারের সূচিতে রদবদল হয়েছে, পাটনা পাইরেটসের পরিবর্তে বেঙ্গল ওয়ারিয়র্সের মুখোমুখি হবে বেঙ্গালুরু বুলস।

তেলুগু টাইটান্সের কাছে হেরেও পাঁচে জয়পুর পিঙ্ক প্যান্থার্স

(ছবি- প্রো কবাডি টুইটার)

এদিন হরিয়ানা স্টিলার্স পুনেরি পল্টনের বিরুদ্ধে জয় পেয়েছে ৩৭-৩০ ব্যবধানে। হরিয়ানার অধিনায়ক তথা রেইডার বিকাশ কান্ডোলা ৮ পয়েন্ট নিশ্চিত করেন। দুই ডিফেন্ডার জয়দীপ ও মোহিত সাত পয়েন্ট করে আদায় করতে সক্ষম হন। পুনেরি পল্টনের হয়ে সর্বাধিক ৭ পয়েন্ট নিশ্চিত করেন এস বিশ্বাস, ৫ পয়েন্ট আদায় করেছেন অধিনায়ক তথা রেইডার নীতীন তোমর।

অপর ম্যাচটিতে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে তেলুগু টাইটান্স। জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে হারিয়েছে ৩৫-৩৪ ব্যবধানে। জয়পুরের রেইডার অর্জুন দেশওয়াল ১৩ পয়েন্ট নিশ্চিত করেন। অলরাউন্ডার দীপক হুডার ঝুলিতে ৮ পয়েন্ট। তেলুগু টাইটান্সের হয়ে সর্বাধিক ৯ পয়েন্ট নিশ্চিত করেন ডিফেন্ডার টি আদর্শ। রেইডার রজনীশের সংগ্রহ ৭ পয়েন্ট।

এদিনের ফলাফলের ভিত্তিতে ১১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পাঁচে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। ১১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে হরিয়ানা স্টিলার্স রইল নবম স্থানে। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পুনেরি পল্টন পয়েছে একাদশ স্থানে, ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে দ্বাদশ স্থানে তেলুগু টাইটান্স। কাল তামিল থালাইভাসেব সামনে গুজরাট জায়ান্টস। বেঙ্গল ওয়ারিয়র্স খেলবে বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+