'হাউ ইস দ্য মুড, কালারফুল'! হোলির শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রীড়া-তারকারা, দেখুন
বিরাট কোহলি, সাইনা নেহওয়াল, রোহিত শর্মা এবং আরও অনেক ভারতীয় স্পোর্টস সেলিব্রিটি ভক্তদের দোলের শুভেচ্ছা জানিয়েছেন। দেখুন তাদের টুইট।
বৃহস্পতিবার সারা দেশ মেতেছে দোল বা হোলি উৎসবের উদযাপনে। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয় উদযাপনের জন্যই পালিত হয় এই উৎসব। সারা দেশেই মানুষ একে অপরকে রঙ মাখান। রঙের এই উৎসবে কোনদিনই পিছিয়ে থাকেন না ভারতীয় ক্রীড়া-তারকারা।
আইপিএল-এর প্রস্তুতির মধ্যে থেকে সময় করে ক্রিকেটারা এবং সেইসঙ্গে ভারতীয় ক্রীড়াক্ষেত্রের আরও অনেক তারকা এই উৎসবের দিনটিতে শুভেচ্ছা জানালেন ভক্তদের। একনজরে দেখে নেওয়া যাক কে কী বললেন।
|
বিরাট কোহলি
ভারত অধিনায়ক তাঁর রঙ খেলার কিছু মুহূর্ত ভাগ করে নিয়েচেন ভক্তদের সঙ্গে।
|
সাইনা নেহওয়াল
সাইনার শুভেচ্ছাবার্তা একইসঙ্গে ব্য়াডমিন্টন ও ভারতময়।
|
রোহিত শর্মা
ভারতীয় ওডিআই ক্রিকেট দলের সহঅধিনায়ক জানিয়েছেন, এটাই জীবনের রঙ বেছে নেওয়ার সময়।
|
মিতালী রাজ
ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়িকা শুভেচ্ছা জানাতে ধার করেছেন 'উরি' চলচ্চিত্রের জনপ্রিয় সংলাপ।
|
শিখর ধাওয়ান
তাঁর ক্রিকেট দর্শনের মতোই সহজ সরল গব্বরের শুভেচ্ছাবার্তা
|
বীজেন্দ্র সিং
পেশাদার ভারতীয় বক্সার বীজেন্দর সিং জানিয়েছেন পুলওয়ামার শহিদদের স্মরণে এভার তিনি এই আনন্দ উথসবে সামিল হবেন না।
|
যুজবেন্দ্র চাহাল
আসিবির জার্সিতে ছবি পোস্ট করে চাহাল স্পষ্ট করে দিয়েছেন, আপাতত জাতীয় দল নয় আইপিএল-এই মন রয়েছে তাঁর।
|
ভারতীয় ফুটবল দল
ভারতীয় মহিলা ও পুরুষ উভয় দলের তারকারাই ভক্তদের হোলির শুভেচ্ছা জানিয়েছেন।
|
মায়াঙ্ক আগরওয়াল
ভারতীয় দলে সদ্য সুযোগ পাওয়া মায়াঙ্ক আগরওয়াল তাঁর গার্লফ্রেন্ড নিয়ে একটি রঙিন ছবি পোস্ট করেছেন।
|
সাক্ষী মালিক
কুস্তিগীররা সাক্ষী মালিকও পরিবারের সদস্যদের সঙ্গে রঙ খেলায় মেতেছেন।












Click it and Unblock the Notifications