Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WB Government job announcement: ভালো খেলার পুরস্কার, ক্রীড়াবিদদের জন্য চাকরির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

WB Government job announcement: ক্ষমতায় আসার পর থেকেই খেলাধুলার উন্নয়নে সচেষ্ট হয়েছে রাজ্যের তৃণমূল সরকার। শুধু কলকাতা বা শহরাঞ্চলেই নয়। জঙ্গলমহল সহ রাজ্যের প্রত্যান্ত অঞ্চলগুলিতে খেলাধুলার প্রসার ঘটানোর উদ্দেশ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।এমনকি বেশ কিছু নতুন টুর্নামেন্টও চালু করেছে রাজ্য সরকার। এরমধ্যে রয়েছে জঙ্গলমহল কাপ, সৈকত কাপ, সুন্দরবন কাপ ইত্যাদি।

এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সদের শুধুমাত্র আর্থিক পুরষ্কারই দেওয়া হয় না। একইসঙ্গে বিশেষ ক্যাটাগরিতে সিভিক ভলান্টিয়ার পোস্টে চাকরিও প্রদান করা হয়। মঙ্গলবার এই বিভাগে আরও ৫৮ জন ক্রীড়াবিদকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিল। সরকারের এই সিদ্ধান্তের কথা সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা

মঙ্গলবার সমাজ মাধ্যমে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি পশ্চিমবঙ্গ সরকার বিশেষ ক্যাটাগরিতে সিভিক ভলান্টিয়ার পদে আরও ৫৮ জনের চাকরির বিষয়ে সিলমোহর দিয়েছে। জঙ্গলমহল কাপ, সৈকত কাপ, রাঙামাটি উৎসব এই টুর্নামেন্টগুলির চ্যাম্পিয়ন এবং রানার্সদের এই চাকরি প্রদান করা হচ্ছে।'

মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, 'সিভিক ভলান্টিয়ার পদে এখনও পর্যন্ত ৪৩২৪ জন তরুণ ক্রীড়াবিদকে চাকরি প্রদান করা হল। রাজ্যের প্রতিভাবান ক্রীড়াবিদদের সরকার উৎসাহিত করার প্রক্রিয়া বজায় রাখবে এবং তাঁদের কেরিয়া গঠনেও সচেষ্ট থাকবে।'


সরকারের পক্ষ থেকে একটি বার্তায় উল্লেখ করা হয়েছে, ২০১৬-১৭ সাল থেকে সরকার প্রত্যন্ত এলাকা গুলিতে একাধিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে করে আসছে। এর মধ্যে রয়েছে জঙ্গলমহল কাপ, তরাই ডুয়ার্স স্পোর্টস ফেস্টিভ্যাল, সুন্দরবন কাপ, সৈকত কাপ। কোচবিহার কাপ, খেত নদী উৎসব, জলতরঙ্গ স্পোর্টস ফেস্টিভ্যাল, রাঙ্গামাটি স্পোর্টস উৎসব।

মমতা

সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এইসব টুর্নামেন্টের বিজয়ী এবং বিজিতদের একটি তালিকা তৈরি করে তাদের সিভিক ভলান্টিয়ারর পদে নিয়োগ করা হবে এর ফলে একদিকে যেমন প্রত্যন্ত অঞ্চল গুলিতে খেলাধুলার প্রতি তরুণ তরুণীদের উৎসাহ বাড়বে, তেমনি পিছিয়ে পড়া অঞ্চল গুলিতে কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

২০১৬-১৭ সাল থেকে এখনো পর্যন্ত ৪২৬৬ জন বিজয়ী এবং বিজিত ক্রীড়াবিদদের স্পেশাল ক্যাটাগরিতে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার ৫৮ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সংখ্যাটা দাঁড়ালো ৪৩২৪। খেলাধুলার উন্নয়নে এরআগেও একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ক্লাব গুলির পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক অনুদানও প্রদান করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+