টোকিওতে ভারতের রেকর্ডের আশা গোপীচাঁদের, অলিম্পিকে ১৯ পদক কারা জিততে পারেন জানুন

টোকিও অলিম্পিক শুরু হতে আর কয়েক ঘণ্টা। ভারত কত পদক জিততে পারে তা নিয়েই চলছে জোর চর্চা। রিও অলিম্পিকে ভারত একটি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছিল। সবচেয়ে বেশি ৬টি পদক এসেছিল ২০১২ সালের লন্ডন অলিম্পিকে। ভারতের ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপীচাঁদের আশা, ভারত এবার লন্ডনের রেকর্ড ছাপিয়ে যাবে। ভারতের অলিম্পিক সংস্থা ও কেন্দ্রীয় সরকার যে দুই অঙ্কের পদক প্রত্যাশা করছে তা স্পষ্ট হয়েছে বিশ্বের নামি ডেটা ও টেকনোলজি সংস্থা গ্রেসনোটের বিশ্লেষণে। উল্লেখ্য, এবারই সবচেয়ে বেশি সংখ্যক ইভেন্টে ভারতের হয়ে অলিম্পিকে নামবেন সবচেয়ে বেশি ১২৭ জন ক্রীড়াবিদ।

শুটিংয়ে ৮

শুটিংয়ে ৮

গ্রেসনোট সংস্থার তরফে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে টোকিও অলিম্পিকে ভারতের ১৯টি পদক জেতার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ৮টি আসতে পারে শুটিং থেকে। অলিম্পিকে শনিবারই ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ শুটিং ইভেন্ট রয়েছে। এর ফলে উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হবেন না বেশ কয়েকজন ভারতীয় শুটার। গ্রেসনোটের দাবি, শুটিংয়ে ভারত ২টি সোনা, ৪টি রুপো ও ২টি ব্রোঞ্জ জিতবে। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে এলাভেনিল ভালারিভান এবং ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে মানু ভাকের ও সৌরভ চৌধুরী এনে দিতে পারেন কাঙ্ক্ষিত সোনা দুটি। ১০ মিটার এয়ার পিস্তলের পুরুষ ও মহিলাদের ব্যক্তিগত বিভাগে সৌরভ চৌধুরী ও মানু ভাকের রুপো জিততে পারেন। মহিলাদের ২৫ মিটার এয়ার রাইফেলে রুপো জিততে পারেন রাহি সার্নোবত। ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে দিব্যাংশ সিন পানওয়ার ও এলাভেনিল ভালারিভানের হাত ধরে আসতে পারে রুপো। ১০ মিটার এয়ার রাইফেলে দিব্যাংশ সিং পানওয়ার এবং মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে যশস্বিনী সিং দেসওয়ালের ব্রোঞ্জ জয়ের সম্ভাবনার কথা জানিয়েছে গ্রেসনোট।

কুস্তিতে ৩

কুস্তিতে ৩

২টি সোনা ও একটি ব্রোঞ্জ-সহ কুস্তিতে ৩টি পদক জয়ের সম্ভাবনার কথা জানিয়েছে গ্রেসনোট। পুরুষদের ফ্রিস্টাইল কুস্তিতে ৬৫ কেজি বিভাগে সোনা জয়ের সম্ভাবনা রয়েছে বজরং পুনিয়ার। মহিলাদের ফ্রিস্টাইল কুস্তিতে ৫৩ কেজি বিভাগে বিনেশ ফোগাটও সোনা এনে দিতে পারেন দেশকে। ৮৬ কেজি ফ্রিস্টাইল বিভাগে দীপক পুনিয়া ব্রোঞ্জ জিততে পারেন বলে আশা করা হচ্ছে।

বক্সিংয়ে ৫

বক্সিংয়ে ৫

বক্সিংয়ে ভারতের ৫টি পদক জয়ের সম্ভাবনার কথা জানাচ্ছে গ্রেসনোট। তার মধ্যে তিনটি রুপো ও ২টি ব্রোঞ্জ। পুরুষ ও মহিলাদের ফ্লাইওয়েটে অমিত পাঙ্ঘল ও মেরি কম রুপো জিততে পারেন। ওয়েল্টারওয়েটে রুপো জয়ের সম্ভাবনা রয়েছে অসমের বক্সার লাভলিনা বরগোঁহাইয়ের। পুরুষদের লাইটওয়েটে মণীশ কৌশিক ও মহিলাদের মিডলওয়েটে পূজা রানি আনতে পারেন অলিম্পিক ব্রোঞ্জ।

তিরন্দাজিতে ২

তিরন্দাজিতে ২

তিরন্দাজিতে আসতে পারে ১টি রুপো ও ১টি ব্রোঞ্জ। মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে বিশ্বের ১ নম্বর দীপিকা কুমারীর রুপো জয়ের সম্ভাবনার কথা জানাচ্ছে গ্রেসনোট। পুরুষদের রিকার্ভ দল আনতে পারে ব্রোঞ্জ।

ভারোত্তোলনে ১

ভারোত্তোলনে ১

ভারোত্তোলনে মীরাবাঈ সাইকম চানু মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিততে পারেন বলে জানাচ্ছে গ্রেসনোটের বিশ্লেষণ। পুরুষদের হকি, ব্যাডমিন্টন বা অ্যাথলেটিক্সে কোনও পদক আসবে না বলে দাবি সংস্থাটির। ভারতীয় পুরুষ হকি দল পঞ্চম স্থানে শেষ করতে পারে বলে মনে করছে গ্রেসনোট। যদিও সবটাই সম্ভাবনা। ফলে পদক চিত্র সম্পূর্ণ বদলে যেতে পারে অলিম্পিক শুরু হলেই।

আশাবাদী পুল্লেলা

আশাবাদী পুল্লেলা

গ্রেসনোটের দাবি, পিভি সিন্ধু শেষ করবেন চতুর্থ স্থানে থেকে। যদিও সিন্ধুদের কোচ পুল্লেলা গোপীচাঁদের আশা, ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড়রা ভালো পারফর্মই করবেন অলিম্পিকে। তাছাড়া কেন্দ্রীয় সরকার যা সুযোগ-সুবিধা প্রদান করেছে এবং প্রস্তুতির সুযোগ মিলেছে তাতে লন্ডন অলিম্পিকে ৬টি পদকের রেকর্ড ভেঙে ভারত এবার দুই অঙ্কের পদক জিতবে বলে আশাবাদী গোপী। তাঁর দাবি, লন্ডন বা রিও-র থেকে অনেক ভালো করবেন শাটলাররা। সিন্ধু তো অন্যতম ফেভারিট। চিরাগ ও সাত্ত্বিক কিংবা সাই প্রণীথ কঠিন প্রতিপক্ষ পেলেও ভালো কিছু যে করতেই পারেন তা তাঁরা আগেও আন্তর্জাতিক আসরে প্রমাণ করেছেন বলে মন্তব্য গোপীচাঁদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+