Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দুর্ঘটনার কবলে টাইগার উডস, পায়ে গুরুতর চোট চ্যাম্পিয়ন গল্ফারের

দুর্ঘটনায় আহত তারকা গল্ফ খেলোয়াড় টাইগার উডস। মঙ্গলবার আমেরিকার লস অ্যাঞ্জেলসে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। টাইগারের পায়ে চোট লেগেছে। তাঁর অস্ত্রপচার হয়েছে বলে জানিয়েছেন টাইগারের ম্যানেজার মার্ক স্টেইনবার্গ। লস অ্যাঞ্জেলসের ৩২ কিলোমিটার দক্ষিণে স্থানীয় সময় সকাল সাতটা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটে।

Golfer Tiger Woods was taken to hospital after being injured in a rollover crash on Tuesday

টাইগার সেইসময় গাড়িতে একা ছিলেন। গত এক সপ্তাহ ধরে একটি টুর্নামেন্টের জন্য তিনি সেখানে রয়েছেন। গতকাল দ্রুত গতিতে যাওয়ার সময় টাইগারের গাড়ি রাস্তা থেকে নিচে উল্টে যায়। একটি অ্যাম্বুলেন্স তাঁকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়। এই ঘটনায় টাইগারের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মাইক টাইসন সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

২০০৯ সালে একবার দুর্ঘটনায় আহত হন উডস। এরপর ২০১৭ সালে ফ্লোরিডা পুলিশ তাঁকে ঘুমন্ত অবস্থায় গাড়ি থেকে উদ্ধার করেছিল। ওই ঘটনার পর বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য ক্ষমাও চেয়েছিলেন টাইগার উডস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+