ইতিহাসে গোপীচাঁদ কন্যা! অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে অঘটন ঘটিয়ে শেষ চারে গায়ত্রী-তৃষা
পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালদের ব্যর্থতার ক্ষতে প্রলেপ। অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন গায়ত্রী গোপীচাঁদ ও জলি তৃষা। প্রথম ভারতীয় মহিলা জুটি হিসেবে তাঁরা পৌঁছে গেলেন টুর্নামেন্টের ডাবলস সেমিফাইনালে। গায়ত্রীর পিতা ভারতের কিংবদন্তি শাটলার ও কোচ পুল্লেলা গোপীচাঁদ।

অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে ভারতের টিনএজ জুটির প্রতিপক্ষ ছিল বিশ্বের ২ নম্বর জুটি তথা বিশ্ব চ্যাম্পিয়নশিপের রুপোজয়ী কোরিয়ার সোহী লি এবং সিয়াংচান শিন। গায়ত্রী গোপীচাঁদের বয়স ১৯, জলি তৃষার ১৮। কিন্তু এদিন বার্মিংহ্যামে স্নায়ুযুদ্ধে যে পরিণতবোধ তাঁরা দেখালেন তা ভারতীয় ব্যাডমিন্টনের উজ্জ্বল ভবিষ্যতেই আলোকপাত করল।
A HUGE upset in the quarter finals!!
— 🏆 Yonex All England Badminton Championships 🏆 (@YonexAllEngland) March 18, 2022
The young pair of Jolly & Pullela come from a set down to WIN against the world number 2s 🇮🇳🇮🇳🇮🇳
Look at that reaction! 💪🏻#YAE22 https://t.co/XhduIeduQz pic.twitter.com/W56ErXTJFK
প্রথম গেম গায়ত্রী-তৃষা হেরে যান। দুটি গেমে দু-বার ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে তাঁরা শেষ হাসি হাসলেন। খেলার ফল ১৪-২১, ২২-২০, ২১-১৫। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে এর আগে কোনও ভারতীয় জুটি পৌঁছাতে পারেনি। বার্মিংহ্যাম থেকে প্রথমবার খেতাব জিতেছিলেন প্রকাশ পাড়ুকোন। তার ঠিক ২১ বছর পর ২০০১ সালে পুল্লেলা গোপীচাঁদ ঐতিহ্যশালী এই খেতাব জিতেছিলেন। এবার গোপীচাঁদের কন্যা পদক জয়ের আশা জিইয়ে রাখলেন। সবচেয়ে বড় কথা যেভাবে তাঁরা খেলছেন তাতে ব্যাডমিন্টন মহল উচ্ছ্বসিত।
Everyone wanted to know what will Tressa/Gayatri do if they didn't win against the 2nd seeded 🇰🇷 pair today. Guess we would never know 😎
— BAI Media (@BAI_Media) March 18, 2022
'Boss Ladies' are through to the semis of super 1000 event for the 1️⃣st time in style 🔥#AllEngland2022#IndiaontheRise#Badminton pic.twitter.com/EiijH4gYbg
মজার কথা হলো মূলপর্বে খেলার কথাই ছিল না গায়ত্রী ও তৃষার। তাঁদের রিজার্ভে রাখা হয়েছিল। কিন্তু মূলপর্বে সুযোগ পাওয়া খেলোয়াড়দের নাম প্রত্যাহারের ফলেই ভারতীয় জুটির কাছে নিজেদের মেলে ধরার সুযোগ এসে যায়। প্রথম রাউন্ডে তাইল্যান্ডের প্রতিপক্ষকে ১৭-২১, ২২-২০, ২১-১৪ ফলে তাঁরা পরাস্ত করেন। এরপর গায়ত্রীদের সামনে ছিল অলিম্পিক চ্যাম্পিয়ন ইন্দোনেশীয় গ্রেইসা পলি ও আপ্রিয়ানি রাহাইউয়ের জুটি। তাঁদেরও কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ভারতীয় জুটি। শেষে রাহাইউয়ের চোটের কারণে ইন্দোনেশীয় জুটি সরে দাঁড়াতে বাধ্য হয়। গায়ত্রী-তৃষা জুটির পাশাপাশি খেতাব দখলের লড়াইয়ে রয়েছেন লক্ষ্য সেন। ওয়াকওভার পেয়ে তিনি এদিনই পুরুষ সিঙ্গলসের শেষ চারে পৌঁছেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications