Paris Olympics 2024: পদক জিতেও ক্ষমাপ্রার্থী অধিনায়ক! ১০ গোল করার কৃতিত্ব সতীর্থদের দিলেন হরমনপ্রীত
ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড। প্যারিস অলিম্পিক্সে তাঁর পারফরম্যান্সকে এভাবেই ব্যাখ্যা করা যেতে পারে। হরমনপ্রীত সিং। ভারতীয় হকি দলের অধিনায়কই এবার প্যারিস অলিম্পিক্সে ছিলেন আক্রমণের মূল কাণ্ডারি। পেনাল্টি কর্ণার ভারত পেলেই তাঁর হকি স্টিকের দিকে তাকিয়ে থাকত ভারত। পদকের রঙ হয়ত বদলে দিতে পারলেন না, কিন্তু তাঁর নেতৃত্বেই প্যারিসের পোডিয়ামে উঠল ভারত। এটা কম কৃতিত্বের নয়।
গোটা টুর্নামেন্টে ৮ ম্যাচে ১০ গোল তাঁর নামের পাশে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইা্ল ম্যাচের পর ব্রোঞ্জ জয়ের ম্যাচে জোড়া গোল। ফাইনালের আগে পর্যন্ত তিনিই প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা। কিন্তু ১০ গোল করার পরও টিমম্যান হরমনপ্রীত। ব্যক্তিগতভাবে কোনও কৃতিত্ব নিতে চান, গোল তিনি করতে পারেন কিন্তু গোল হয় দলগতভাবেই। তাই হরমনপ্রীত বলেন, ''আমার সব গোল দলের। সকলের কৃতিত্ব রয়েছে। একা গোল করা যায় না।''

ব্রোঞ্জ জয়ের ম্যাচে জেতার পরই সম্প্রচারকারী চ্যানেলে হরমনপ্রীত বলেন, আমরা ভেবেছিলাম সোনা জিতব। সেই লক্ষ্যেই এসেছিলাম। কিন্তু সেমিফাইনাালে আমাদের জার্মানির কাছে হারতে গল। তার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তেব এবারও আমরা খালি হাতে ফিরছি না। আরও এক বার ব্রোঞ্জ জয় করেই ফিরছি।"
এবার ভারতীয় দলের রক্ষণ বিভাগের খেলোয়াড়রা খুব ভালো খেলেছেন। ব্রোঞ্জ জয়ের ম্যাচে স্পেন শেষ ১০ মিনিট অত্যন্ত চাপ বাড়ায় ভারতের উপর। কিন্তু রক্ষণ অটুট থাকে। ১ গোলের লিডেই জয় পায় ভারত। এই প্রসঙ্গে অধিনায়ক হরমনপ্রীত বলেন, "আমাদের রক্ষণ মজবুত ছিল। পেনাল্টি কর্নারে বিশ্বের সেরা রক্ষণ আমাদের। আমরা সেটা প্রমাণ করেছি। ওদের গোল করতে দিইনি।"
গত টোকিও অলিম্পিক্সের পর ভারতীয় দলের নেতৃত্ব পান হরমনপ্রীত। দায়িত্ব নিয়ে দলের খেলা বদলে দিয়েছেন হরমনপ্রীত। এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এশিয়াডে সোনা জেতে ভারত। পরিবর্তনের একটা সময় পর্যন্ত ভারত শক্তিশালী দলগুলির বিরুদ্ধে মূলত প্রতিআক্রমণমূলক হকি খেলত। এই দর্শন বদলে দিয়েছেন হরমনপ্রীত।
Paris Olympics 2024: দুরন্ত পারফরম্যান্স করে ব্রোঞ্জ জয়, ভারতীয় দলকে অভিনন্দন মোদী থেকে মমতার
হকি টিমের অধিনায়ক হরমনপ্রীত সিং জানান, এই ম্যাচটা এবং ব্রোঞ্জ জয়ের মুহূর্তটা শ্রীজেশের জন্য ভীষণ আবেগপ্রবণ। তিনি বলেন, 'আমাদের টিমে এমন কিছু প্লেয়ার অনেকদিন ধরেই রয়েছে। তেমনই প্লেয়ার শ্রীজেশ। দীর্ঘদিন আমাদের সঙ্গে রয়েছেন তিনি। তাঁর এটা আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ। একটা আবেগপ্রবণ মুহূর্ত। ভারতের জন্য এত লম্বা সময় ধরে খেলাটা দারুণ ব্যাপার।'












Click it and Unblock the Notifications