চিরাগ-সাত্বিকের ইতিহাস! কমনওয়েলথ গেমসের ব্যাডমিন্টন ডাবলসে সোনা জয় ভারতীয় জুটির
কমনওয়েলথ গেমসে আজ ভারতের শাটলারদের তিনটি ফাইনাল ছিল। প্রথমে মহিলাদের সিঙ্গলসে সোনা জেতেন পিভি সিন্ধু। পুরুষদের সিঙ্গলসে পিছিয়ে পড়েও সোনা জয়ের লক্ষ্যভেদ করেন লক্ষ্য সেনের। এরপর ব্রিটিশ-বধ সেরে পুরুষদের ডাবলসে ভারতকে সোনা এনে দিল চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি জুটি। এই প্রথম কমনওয়েলথ গেমসের ব্যাডমিন্টন ডাবলসে কোনও পদক এলো ভারতের ঝুলিতে। তাও আবার সোনা!

সোনার হ্যাটট্রিক
বার্মিংহ্যাম গেমসের শেষ দিনে ব্যাডমিন্টনে ভারতের সোনা জয়ের হ্যাটট্রিকটি নিশ্চিত করে ডাবলস জুটি। চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডির সামনে ছিলেন ইংল্যান্ডের সিন ভেন্ডি ও বেন লেন। ভারতীয় জুটি ব্রিটিশ বধ সারল ২১-১৫, ২১-১৩ ব্যবধানে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে। প্রথম ভারতীয় জুটি হিসেবে কমনওয়েলথ গেমসের ব্যাডমিন্টনে দেশকে ডাবলসে পদক এনে দিলেন চিরাগ-সাত্বিক। এদিন শুরু থেকেই দাপট বজায় রেখে খেলতে থাকেন তাঁরা। প্রথম গেম সহজে জেতার পর দ্বিতীয় গেমের শুরুটাও হয়েছিল দাপটের সঙ্গে। তবে একটা সময় স্কোর দাঁড়ায় ৬-৬।

ইতিহাসে চিরাগ-সাত্বিক
যদিও এরপর আর ভারতীয় জুটিকে ফিরে তাকাতে হয়নি। পয়েন্টের ব্যবধান ক্রমেই বাড়তে থাকে। শেষে দ্বিতীয় গেমটি চিরাগ-সাত্বিক জুটি জিতে নেয় ২১-১৩ ব্যবধানে। তখনই নিশ্চিত হয় ভারতের ঐতিহাসিক সোনাটি। এটি এবারের গেমসে ভারতের ২১তম সোনা। কয়েক মিনিটের ব্যবধানে ভারতকে ২২তম সোনাটি জেতান অচন্ত শরথ কমল, টিটিতে পুরুষদের ফাইনালে।

সিন্ধু দেন প্রথম সোনা
আজ গেমসের শেষ দিনে ভারতকে ব্যাডমিন্টনে প্রথম সোনাটি এনে দেন পিভি সিন্ধু। কমনওয়েলথ গেমসে এটিই সিঙ্গলসে তাঁর প্রথম সোনা জয়। এবারের কমনওয়েলথ গেমসেও ব্যাডমিন্টনে দেশকে প্রথম সোনাটি এনে দেয় সিন্ধু-গর্জন। কানাডার মিচেল লি-কে ভারতের ১ নম্বর শাটলার সিন্ধু হারিয়ে দেন স্ট্রেট গেমে। খেলার ফল ২১-১৫, ২১-১৩। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিন্ধু-সহ পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।

লক্ষ্য সেনের লক্ষ্যভেদ
সিন্ধুর পর পুরুষদের সিঙ্গলস ফাইনালে ভারতকে সোনা জেতান লক্ষ্য সেন। তিনি ফাইনালে খেলতে নেমেছিলেন মালয়েশিয়ার এনজি জে ইয়ংয়ের বিরুদ্ধে। প্রথম গেমে ১৯-২১ ব্যবধানে পরাস্ত হলেও পরের দুটি গেম তিনি জিতে নেন ২১-১৯ ও ২১-১৬ ব্যবধানে। প্রথম গেমে একটা সময় লক্ষ্য এগিয়ে ছিলেন ৫-৪ ব্যবধানে। তবে এরপর এগিয়ে যেতে থাকেন মালয়েশীয় প্রতিপক্ষ। ১৯-১৯ করেও শেষরক্ষা করতে পারেননি লক্ষ্য, প্রথম গেম হারতে হয়। তারপরই দুরন্ত কামব্যাক। এদিকে, ভারত হকিতে অস্ট্রেলিয়ার কাছে ৭ গোলে হেরে রুপো জিতেছে। ফলে ভারতের পদক সংখ্যা দাঁড়াল ৬১। ২২টি সোনা, ১৬টি রুপো, ২৩টি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। শুটিং ইভেন্ট ছাড়াই ভারতের এত পদক জয় নিঃসন্দেহে উজ্জীবিত করবে দেশের ক্রীড়ামহলকে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications