ব্রিজ ভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের বিকেলের মধ্যেই, দিল্লি পুলিশকে কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনে অভিযুক্ত ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং। তাঁর বিরুদ্ধে আজ বিকেলের মধ্যেই এফআইআর দায়ের করা হবে বলে সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ।

স্বাভাবিকভাবেই এটা কুস্তিগীরদের বড় জয়। শুধু এফআইআর দায়ের নয়, ব্রিজ ভূষণকে গ্রেফতারির দাবিতে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও। শীর্ষ আদালতের নির্দেশ, মহিলা কুস্তিগীরদের পর্যাপ্ত সুরক্ষার বন্দোবস্ত করতে হবে।

সুপ্রিম কোর্ট

কুস্তিগীররা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, যৌন নির্যাতনে অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে দেওয়া হচ্ছে না। নাবালিকা-সহ যে কুস্তিগীররা অভিযোগ করেছেন তাঁদের আর্থিক প্রলোভনের পাশাপাশি হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠে। এরপরই দিল্লি পুলিশের কাছে রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট।

কুস্তিগীরদের দাখিল করা পিটিশনের প্রেক্ষিতে আজ শুনানি ছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিংহর বেঞ্চে। শুনানির শুরুতেই দিল্লি পুলিশের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কুস্তিগীরদের অভিযোগের প্রেক্ষিতে আজ বিকেলের মধ্যেই অভিযুক্তর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।

কুস্তিগীরদের অনুশীলন

কুস্তিগীরদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার বিষয়ে আলোকপাত করেন আইনজীবী কপিল সিব্বল। এই বিষয়ে নজরদারির জন্য এক অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগেরও আর্জি জানানো হয়। তুষার মেহতা আশ্বাস দেন, দিল্লি পুলিশ নিরাপত্তা বিষয়ক সমস্ত পদক্ষেপ করবে।

নাবালিকা অভিযোগকারীর নিরাপত্তার বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য এফিডেফিট আকারে জমা দিতে দিল্লি পুলিশকে নির্দেশ দেয় শীর্ষ আদালত। হুমকির যে অভিযোগ উঠেছে তাও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। আগামী সপ্তাহে ফের শুনানি হবে। কুস্তিগীররা এখনও ধরনা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন যন্তর মন্তরে।

কুস্তিগীর কংগ্রেস

আজ কংগ্রেসের প্রতিনিধিদল গিয়ে দেখা করে কুস্তিগীরদের সঙ্গে। তাঁদের পাশে থাকার বার্তা দেওয়া হয়। কাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ধরনা মঞ্চে যাবেন। রং না দেখে দোষীকে কড়া শাস্তি দেওয়ার দাবি জানিয়ে কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+