ব্রিজ ভূষণের বাড়িতে তদন্তকারীরা, কড়া পদক্ষেপের পথে পুলিশ?
অবশেষে কুস্তি কাণ্ডের তদন্তে গতি আনল সিট। যৌন হেনস্থা কাণ্ডে মূল অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বাড়িতে তল্লাসি চালালেন সিটের আধিকারিকরা। একইসঙ্গে বয়ান রেকর্ড করা হল ব্রিজ ভূষণের সহযোগীদের। উত্তর প্রদেশের গোন্ডাতে বিজেপি সাংসদের বাংলোতে আসেন তদন্তকারী আধিকারিকরা।
বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের কর্তা বাড়িতে ছিলেন না। তাঁর বাংলোর কর্মচারী এবং নিরাপত্তা আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ। তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ব্রিজভূষণের বাড়িতে থাকা প্রতিটি ব্যক্তির নাম, ঠিকানা ও পরিচয়পত্র নিয়ে নিয়েছে পুলিশ। এরপর তারা দিল্লি ফিরে যায়।

এছাড়াও, এফআইআর-এ যৌন হয়রানির ১৫ টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে ১০ টি সম্মতি ছাড়া অশ্লীলভাবে স্পর্শ করার অভিযোগ।

এদিকে, আগামী ১১ জুন উত্তরপ্রদেশের গোন্ডায় নিজের লোকসভা কেন্দ্র কর্নেলগঞ্জে পদযাত্রা করতে পারেন ব্রিজ ভূষণ। যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ উঠলেও তাঁর প্রতি সমর্থনের পাল্লা কতটা ভারী, তা প্রমাণ করাই জন্য নয়া পরিকল্পনা নিয়েছেন বিজেপি সাংসদ।

ব্রিজ ভূষণ ঘোষণা করেন 'জন চেতনা মহা মিছিল' কয়েকদিনের জন্য স্থগিত করা হচ্ছেন। প্রসাশনের পক্ষ থেকে এই যাত্রার কোনও অনুমতি দেওয়া হয়নি। ফলে একপ্রকার বাধ্য হয়েই জন চেতনা যাত্রা স্থগিত করতে বাধ্য হন বিজেপি সাংসদ।
দিল্লি পুলিশের পক্ষ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হল তাতে কিন্তু চাপ বাড়ল ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির উপর। তাহলে জাল ক্রমশ গোটাচ্ছে সিট?












Click it and Unblock the Notifications