Brij Bhushan Singh: আদালতে ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠন, নিজেকে নির্দোষ বলে দাবি প্রাক্তন কুস্তি কর্তার

লোকসভা ভোটের মধ্যেই বিপাকে বিজেপির বিদায়ী সংসদ তথা ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সরকারিভাবে চার্জ গঠন করা হল। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে প্রাক্তন কুস্তি কর্তার বিরুদ্ধে চার্জ গঠন করা হল। যদিও নিজের বিরুদ্ধে উঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ব্রিজভূষণ।

ব্রিজভূষণের বিরুদ্ধে মোট ছ'টি মামলা হয়েছিল। গত ১০ মে তার মধ্যে পাঁচটিতেই চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন বিটারপতি। বাকি একটি মামলা খারিজ হয়ে গিয়েছিল। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৩৫৪ডি ধারায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারক। মঙ্গলবার এই মামলার শুনানিতে ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠিত হল।

ব্রিজভূষণের বিরুদ্ধে ১, ২, ৩, ৪, ও ৫ নম্বর নির্যাতিতাকে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা অর্থাৎ মহিলাদের সম্মানহানি এবং ৩৫৪ এ অর্থাৎ যৌন হেনস্তার পর্যাপ্ত তথ্যপ্রমাণ ও সাক্ষ্য পাওয়া গিয়েছে। আদালত ব্রিজভূষণের বিরুদ্ধে ৫০৬-এর ১ ধারায় ১ ও ৫ নম্বর নির্যাতিতার বিরুদ্ধে অপরাধের পর্যাপ্ত প্রমাণ পেয়েছে।

যদিও বিচারক রাজপুত ব্রিজভূষণকে ৬ নম্বর অভিযোগকারিণীর অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে।
গত বছর ১৫ জুন ব্রিজভূষণ ও বিনোদ তোমরের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছিল, তদন্ত চালিয়ে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তার ভিত্তিতে ব্রিজভূষণকে শ্লীলতাহানি, যৌন নির্যাতন, স্টকিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত করা যাবে।শ্লীলতাহানির অভিযোগের মুখে পড়ে এবারের নির্বাচনে টিকিট পাননি ব্রিজভূষণ। তার জায়গায় টিকিট দেওয়া হয়েছে ব্রিজভূষণ পুত্র করণভূষণ সিংকে।

মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা ছিল প্রাক্তন কুস্তিকর্তার। সেখানেই ব্রিজভূষণ দাবি করেন, তিনি কোনও অপরাধ করেননি। অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট প্রিয়ঙ্কা রাজপুত ব্রিজভূষণকে জিজ্ঞাসা করেন, তিনি কি অপরাধ স্বীকার করছেন? ভরা আদালতে দাঁড়িয়ে ব্রিজভূষণ সাফ জানান, মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে তাঁকে। এবার দিল্লি পুলিশকে উপযুক্ত প্রমাণ দিতে হবে। আমি যে নির্দোষ তার প্রমাণ আমার কাছে আছে।

ব্রিজভূষণ আরও বলেন, আমি যখন কোনও অন্যায় করিইনি, তখন নিজেকে দোষী বলতে যাব কেন? ব্রিজভূষণের সঙ্গেই কুস্তি ফেডারেশনের প্রাক্তন সহসচিব বিনোদের বিরুদ্ধেও একই চার্জ গঠন করা হয়েছে। এরফলে আগামী দিনে কিন্তু গ্রেফতার হওয়ার সম্ভাবনাব থাকছে বাহুবলী এই নেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+