করোনার মাঝে সামাজিক দূরত্ব মেনে বিয়ের পিঁড়িতে দুই অ্যাথিলিট! বিয়ের কার্ডে কোভিড সতর্কতা

করোনার মাঝে সামাজিক দূরত্ব মেনে বিয়ের পিঁড়িতে দুই অ্যাথিলট! বিয়ের কার্ডে কোভিড সতর্কতা

করোনায় দেশ জুড়ে গভীর সংকট। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে এখন ৫ লক্ষ ৩০ হাজার ছাড়িয়েছে। আনলক ওয়ানে ভারতে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা। সেই নিয়ে এবার বিয়ের কার্ডের মাধ্যমে সতর্কতার বার্তা দিচ্ছেন ভারতের দুই ক্রীড়াবিদ।

করোনার মাঝেই বিয়ের পিঁড়িতে দুই তিরন্দাজ

করোনার মাঝেই বিয়ের পিঁড়িতে দুই তিরন্দাজ

করোনা ভাইরাসের মধ্যে দুই তারকার অ্যাথলিট তিরন্দাজ অতনু দাস ও দীপিকা কুমারী বিয়ে সেরে নিচ্ছেন। মঙ্গলবার রাঁচির মোরাবাদিতে বিয়ের রিসেপসনের অনুষ্ঠান রেখেছেন। তাঁদের বিয়ের কার্ডে করোনা নিয়ে সতর্কতার বার্তা থাকছে।

করোনায় বন্ধ খেলার দুনিয়া

করোনায় বন্ধ খেলার দুনিয়া

করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক খেলার দুনিয়া পুরোপুরি স্তব্ধ। ইউরোপে করোনার প্রকোপ কমায়, জার্মানি, ইতালি, স্পেন, ইংল্যান্ডে ফুটবল শুরু হয়েছে। এইটুকু বাদ দিলে বিশ্বে এখনও অন্য খেলাধুলো চালু হয়নি। ফলে সামনে কোনও টুর্নামেন্ট নেই। ভারতেও করোনা পরিস্থিতি সংকটজনক, যেকারণে এদেশেও এখন খেলাধুলোর জগৎ খোলা বিশ বাঁও জলে।

করোনায় পিছিয়েছে অলিম্পিক

করোনায় পিছিয়েছে অলিম্পিক

করোনা ধাক্কায় আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে অলিম্পিক টুর্নামেন্টও পিছিয়ে গিয়েছে। জাপানে ২০২০ সালে পরিবর্তে ২০২১ সালে অলম্পিক আয়োজন করা হবে।

আমন্ত্রিত মাত্র ৬০!

আমন্ত্রিত মাত্র ৬০!

করোনার এই সময়ে খেলাধুলোর জগৎ পুরোপুরি বন্ধ থাকার কারণে তাই বিয়েটা সেরে নিতে চাইছেন অতনু-দীপিকা। তবে কোনও জাঁকজমক নয়, দুই পরিবারের সদস্য-বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিয়ে হবে। বিয়ের অনুষ্ঠানে মাত্র ষাটজনকে নিমন্ত্রণ করা হয়েছে

আমন্ত্রিতদের হাতে তুলে দেওয়া হবে মাস্ক-স্যানিটাইজার

আমন্ত্রিতদের হাতে তুলে দেওয়া হবে মাস্ক-স্যানিটাইজার

বিয়ে নিয়ে তিরন্দাজ দীপিকা জানিয়েছেন, 'করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে চলায় আমরা বিশেষ জোর দিচ্ছি, সেজন্যই বড় একটা ব্যাঙ্কোয়েট হল ভাড়া করা হয়েছে। অতিথিরা উপস্থিত হলেই তাঁদের হাতে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হবে।'

বিয়ের কার্ডে বার্তা

বিয়ের কার্ডে বার্তা

সামাজিক দূরত্ব বজায় রাখুন। ব্যবহার করুন মাস্ক, স্যানিটাইজার। অ্যাথলিট তিরন্দাজ অতনু দাস ও দীপিকা কুমারীর বিয়ের কার্ডে করোনা সচেতনতা নিয়ে এমনটাই লেখা থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+