ইউপি যোদ্ধাকে হারিয়ে প্রো কবাডিতে শীর্ষস্থান ফের দখল দাবাং দিল্লি কেসি-র, ট্রিপল পাঙ্গার ফল কী?

প্রো কবাডিতে আজ ছিল ট্রিপল পাঙ্গা। অর্থাৎ এক দিনে তিনটি ম্যাচ। বেঙ্গালুরুর শেরাটন গ্র্যান্ডে প্রথম ম্যাচে ইউপি যোদ্ধাকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনর্দখল করেছে দাবাং দিল্লি কেসি। দ্বিতীয় ম্যাচে তেলুগু টাইটান্সের বিরুদ্ধে বড় জয় পেয়েছে ইউ মুম্বা। পাটনা পাইরেটস হারিয়েছে গুজরাট জায়ান্টসকে।

ইউপি যোদ্ধাকে হারিয়ে প্রো কবাডির শীর্ষে দাবাং দিল্লি

প্রথমার্ধে এগিয়ে থেকেও এদিন জয় হাসিল করতে পারেনি ইউপি যোদ্ধা। প্রথমার্ধে তাদেরই দাপট ছিল। রেইডার ও ডিফেন্ডারদের প্রশংসনীয় পারফরম্যান্সের সুবাদে প্রথমার্ধে ১৮-১৩ ব্যবধানে এগিয়ে ছিল জিএমআর গ্রুপের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি। যদিও দ্বিতীয়ার্ধে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি তারা। চেনা ছন্দে ফিরে শেষ হাসি হাসে দাবাং দিল্লি কেসি-ই। প্রথমার্ধে রক্ষণ মজবুত করে একটা সময় ৪-২ ব্যবধানে এগিয়ে যায় ইউপি যোদ্ধা। দাবাং দিল্লি ৬-৪ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দিল্লির নবীন কুমারের বিরুদ্ধে সুপার ট্যাকলে অল আউট সেভ করার পাশাপাশি স্কোর ৬-৬ করে ফেলে ইউপি যোদ্ধা। এরপর একপেশে লিড নিয়ে প্রথমার্ধে এগিয়ে ছিল, কিন্তু দাবাং দিল্লি দ্বিতীয়ার্ধে আক্রমণের রাস্তা বেছে নিয়েই বাজিমাত করে।

নবীন ফর্মে ফিরতেই ১০ মিনিটের মধ্যে অল আউট নিশ্চিত করে ব্যবধান কমিয়ে ২৫-২৬ করে ফেলে। এরপর উইপি যোদ্ধা মরিয়া লড়াই চালালেও ৩৭-৩৩ ব্যবধানে জিতে ফের শীর্ষে চলে গেল দাবাং দিল্লি কেসি। দিল্লির নবীন কুমার যেখানে ১৮ পয়েন্ট নিশ্চিত করেছেন, সেখানে ইউপির রেইডার প্রদীপ নারওয়ালের ঝুলিতে গিয়েছে ৯ পয়েন্ট।

এদিনের দ্বিতীয় ম্যাচে ইউ মুম্বা ৪৮-৩৮ ব্যবধানে হারিয়ে দেয় তেলুগু টাইটান্সকে। ইউ মুম্বার রেইডার অভিষেক সিং ১৩ ও ভি অজিত ৮ পয়েন্ট নিশ্চিত করেন। তেলুগু টাইটান্সের রেইডার গাল্লা রাজু ৮ পয়েন্ট নিশ্চিত করেন , রাকেশ গৌড়ার ঝুলিতে এসেছে ৬ পয়েন্ট। এদিনের শেষ ম্যাচে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে পাটনা পাইরেটস। খেলার ফল ২৭-২৬। পাটনা পাইরেটসের হয়ে সবচেয়ে বেশি ৮ পয়েন্ট আদায় করেছেন রেইডার প্রশান্ত কুমার। পরিবর্ত হিসেবে নামা রেইডার মহেন্দ্র রাজপুত গুজরাটের হয়ে ৭ পয়েন্ট নিশ্চিত করেন। দাবাং দিল্লি কেসি-র ৭ ম্যাচ পর পয়েন্ট হলো ৩১। বেঙ্গালুরু বুলসের ৭ ম্যাচে ২৮ পয়েন্ট রয়েছে। ইউ মুম্বার ৭ ম্যাচে ২৫ পয়েন্ট। ইউপি যোদ্ধা ৭ ম্যাতে ১৫ পয়েন্ট পেয়েছে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার একেবারে নীচে তেলুগু টাইটান্স। কাল পুনেরি পল্টনের সামনে বেঙ্গল ওয়ারিয়র্স। অপর ম্যাচে ইউপি যোদ্ধার বিরুদ্ধে বেঙ্গালুরু বুলস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+