কমনওয়েলথ গেমসের টিটিতে দাপুটে জয় ভারতের, দুরন্ত মনিকা-সৃজা! সাঁতার, লন বলে হতাশা

কমনওয়েলথ গেমসের প্রথম দিনে ভারত প্রথম জয়ের মুখ দেখল টেবিল টেনিসে। দক্ষিণ আফ্রিকা ভারতের মেয়েরা ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় ফিজির মুখোমুখি হবেন। ক্রিকেটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল। যদিও প্রথম দিন সাঁতার ও লন বলে হতাশাজনক পারফরম্যান্স ভারতের।

কমনওয়েলথ গেমসের টিটিতে দাপুটে জয় ভারতের

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে আজ ভারতের মহিলা দল নেমেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সৃজা আকুলা ও ঋত টেনিসনের জুটি প্রোটিয়া লায়লা এডওয়ার্ডস ও দানিশা জয়াবন্ত প্যাটেল জুটিকে উড়িয়ে দেয় ১১-৭, ১১-৭, ১১-১৫ ব্যবধানে। এরপর দেশের তারকা শাটলার মনিকা বাত্রা খেলতে নামেন মুশফিক কালামের বিরুদ্ধে। আগাগোড়া দাপট বজায় রেখে মনিকা প্রতিপক্ষকে ১১-৫, ১১-৩, ১১-২ ব্যবধানে পরাস্ত করে ভারতকে ২-০-তে এগিয়ে দেন। এরপর সৃজা আকুলা হারিয়ে দেন দানিশা জয়াবন্ত প্যাটেলকে। খেলার ফল ১১-৫, ১১-৩, ১১-৬।

তবে লন বলে ভারত মোটেই সুবিধা করতে পারেনি। পুরুষদের ট্রিপল সেকশনাল রাউন্ড ১ ম্যাচে নিউজিল্যান্ড ভারতকে ২৩-৬ ব্যবধানে হারিয়ে দিয়েছে। সাঁতারেও হতাশাজনক পারফরম্যান্স ভারতের। ভারতের কুশাগ্র রাওয়াত ৪০০ মিটার ফ্রিস্টাইলের ফাইনালে উঠতে পারেননি। তিন নম্বর হিটে তিনি ছিলেন একেবারে শেষে। ২১ জন সাঁতারুর মধ্যে ১৪ নম্বর স্থান পাওয়ায় তিনি ফাইনালের ছাড়পত্র পাননি। সজন প্রকাশ সেমিফাইনালে উঠতে পারেননি। ৫০ মিটার বাটারফ্লাই হিটে তিনি আর এক ধাপ উপরে থাকলেই মোট ১৬ জনের একজন হয়ে সেমিফাইনালে পৌঁছে যেতে পারতেন।

ক্রিকেটেও ভারত স্বস্তিদায়ক জায়গায় নেই। এজবাস্টনে টি ২০ ম্যাচে টস জিতে ভারত ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শেষ পাওয়া খবরে ১৫.১ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ১১৫। স্মৃতি মান্ধানা ১৭ বলে ২৪, শেফালি ভার্মা ৩৩ বলে ৪৮, ইয়াস্তিকা ভাটিয়া ১২ বলে ৮ ও জেমাইমা রজরিগেজ ১২ বলে ১১ রান করে আউট হয়েছেন। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর ১৭ বলে ২৩ অপরাজিত। এবারের কমনওয়েলথ গেমসে সোনা জয়ের বড় দাবিদার অস্ট্রেলিয়া। এই প্রথম কমনওয়েলথ গেমসে যুক্ত হয়েছে মহিলাদের ক্রিকেট। ভারতের এরপরের খেলা রয়েছে পাকিস্তান ও বার্বাডোজের বিরুদ্ধে। ভারতীয় দল হিসেবে অবশ্য প্রত্যয়ী সোনা জেতার ব্যাপারে। দুটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সেমিফাইনালে। তবে এখনও খেলার যা গতিপ্রকৃতি তাতে অস্ট্রেলিয়াকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলা কঠিন হরমনপ্রীতদের পক্ষে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+