কমনওয়েলথ গেমসে লন বোলে রুপো ভারতের, বক্সার জেসমিন ও কুস্তিগীর পূজা জিতলেন ব্রোঞ্জ
কমনওয়েলথ গেমসের নবম দিনেও ভারতের ঝুলিতে এসেছে বেশ কয়েকটি পদক। মহিলাদের ফোরস টিম লন বোলে ঐতিহাসিক সোনা জিতেছিল। পুরুষদের ফোরস টিম আজ জিতল রুপো। বক্সার জেসমিন লাম্বোরিয়া ইতিমধ্যেই ব্রোঞ্জ জিতেছেন। বক্সার নিখাত জারিন ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন। আজ কুস্তিতেও কয়েকটি পদক আসতে চলেছে। একনজরে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে আজ ভারতের পারফরম্যান্স।

লন বোলে রুপো
লন বোলে ভারতের পুরুষদের ফোরস টিম ফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডের কাছে ৫-১৮ ব্যবধানে পরাস্ত হয়। ভিক্টোরিয়া পার্কে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। সুনীল বাহাদুর, নবনীত সিং, চন্দন কুমার সিং ও দীনেশ কুমার ভারতের হয়ে ফাইনাল খেলেন। তাঁরা অবশ্য শুরু থেকেই প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে ছিলেন। তা সত্ত্বেও এটি ঐতিহাসিক রুপো জয়।

জেসমিনের ব্রোঞ্জ, আরও পদক নিশ্চিত
মহিলাদের ৬০ কেজি বিভাগের লাইটওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতেছেন জেসমিন। ফাইনালে তিনি হেরে যান জেমা পাইজের কাছে। ইংল্যান্ডের বক্সার এই বাউট জেতেন স্প্লিট ডিসিশনে। খেলার ফল ৩-২। জেসমিনের এই পদকটি ভারতের এবারের কমনওয়েলথ গেমসে ৩০তম পদক। ইতিমধ্যেই অমিত পঙ্ঘল, মহম্মদ হুসামুদ্দিন, রোহিত টোকাস, সাগর আহলাওয়াত, নীতু ঘাঙ্ঘাস ও নিখাত জারিন পদক নিশ্চিত করেছেন। আজ নিখাত জারিন ৫০ কেজি লাইট ফ্লাইওয়েট ডিভিশনের ফাইনালে উঠেছেন। তিনি হারিয়ে দেন ইংল্যান্ডের সাবান্না স্টাবলেকে। সর্বসম্মত সিদ্ধান্ত বা ৫-০ ব্যবধানে তিনি জয়লাভ করেন।

টিটিতে ভরসা শরথ, মনিকার বিদায়
টেবিল টেনিসে দুটি পদক নিশ্চিত করেছেন অচন্ত শরথ কমল। মিক্সড ডাবলস ও ডাবলসের ফাইনালে উঠে। জি সাথিয়ানকে নিয়ে অভিজ্ঞ শরথ কমল অস্ট্রেলিয়ার নিকোলাস লাম ও ফিন লু জুটিকে রুদ্ধশ্বাস সেমিফাইনালে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন। খেলার ফল ১১-৯, ১১-৮, ৯-১১, ১২-১৪, ১১-৭। এরপর সৃজা আকুলাকে নিয়ে মিক্সড ডাবলসের ফাইনালেও উঠেছেন শরথ কমল। মালয়েশিয়ার কারেন লিন ও চুং জায়েন জুটিকে তাঁরা হারান। মনিকা বাত্রা এবারের কমনওয়েলথ গেমসে চূড়ান্ত ব্যর্থ। আজ এবারের গেমসে তাঁর অভিযান শেষ হয়ে গেল। গোল্ড কোস্টে ২০১৮ সালের গেমসে মনিকা ২টি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছিলেন। তবে এবারের গেমস থেকে তাঁকে খালি হাতেই ফিরতে হলো। সব কটি ইভেন্টেরই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন তিনি। মহিলাদের ডাবলস কোয়ার্টার ফাইনালে আজ মনিকা ও দিয়া পরাগ চিতালের জুটি ৭-১১, ৬-১১, ১৩-১১, ১০-১২ ব্যবধানে পরাস্ত হয় ওয়েলসের শার্লটি ক্যারে ও আনা হার্সে জুটির কাছে। মহিলাদের ডাবলসে সৃজা আকুলা ও রীথ টেনিসনের জুটিও বিদায় নিয়েছে। মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ ম্যাচ খেলবেন সৃজা।

সিন্ধু পদকের দিকে এগিয়ে চলেছেন
ব্যাডমিন্টনে পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন। এই নিয়ে টানা তিনবার কমনওয়েলথ গেমসের সেমিফাইনাল খেলবেন তিনি। তবে এবারের গেমসে শেষ হয়ে গিয়েছে আকর্ষী কাশ্যপের অভিযান। সিন্ধু কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিলেন মালয়েশিয়ার গোহ ওয়েই জিনের বিরুদ্ধে। প্রথম গেমে হেরে গেলেও দারুণ কামব্যাক করেন। খেলার ফল সিন্ধুর পক্ষে ১৯-২১, ২১-১৪, ২১-১৮। আকর্ষী কাশ্যপ ১০-২১, ৭-২১ ব্যবধানে পরাস্ত হন ২০১৪ ও ২০১৮ সালে ব্রোঞ্জজয়ী স্কটল্যান্ডের ক্রিস্টি জিলমোরের বিরুদ্ধে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications