CWG 2022 : কৃষক পরিবার থেকে উঠে এসে কমনওয়েলথে পদক, হরজিন্দরকে শুভেচ্ছা মোদীর
হরজিন্দর কৌর কমনওয়েলথ গেমস-এ ভারোত্তোলনে মহিলাদের ৭১ কেজি বিভাগে মোট ২১২ কেজি উত্তোলন করে ব্রোঞ্জ পদক জেতেন। তাঁর এই ব্রোঞ্জ পদক জয় নিয়ে বলতে গিয়ে হরজিন্দর বলেন পাঞ্জাবের গ্রাম থেকে আমি এখানে এসেছি। আমার এই জয়ের জন্য বাবা-মায়ের প্রার্থনার তো রয়েইছে সেই সঙ্গে আমার ভাগ্যও আমার সঙ্গে ছিল।

ভারোত্তোলনের সঙ্গে পরিচয়
কলেজ পড়াশোনা করার সময় ওয়েট ভারোত্তোলনের সঙ্গে পরিচয় হয়। হারজিন্দর ২০১৬ সালে প্রথমবারের মতো ভারোত্তোলন শুরু করেন।

লড়াইয়ের শুরু
গরীব পরিবার থেকে উঠে আসা হরজিন্দর তার খেলাধুলার জন্য তার পরিবারের কাছ থেকে আর্থিক সমর্থন পাননি। কারণ হরজিন্দরের বাবা, তার পরিবারের একমাত্র উপার্জনকারী। তিনি একজন কৃষক এবং তার হরজিন্দরের খেলাকে সমর্থন করার উপায় ছিল না। অর্থের অভাব ছিল বটে তবে তা তাঁরা নৈতিকভাবে মেয়েকে সমর্থন করে গিয়েছেন। হরজিন্দর তার ইভেন্টের পরে বলেছিলেন যে তার পরিবার - বাবা, মা এবং ভাই সবসময় তাকে ভারোত্তোলনের সাধনায় সমর্থন করেছেন। আর তাই সে এই জায়গায় এসে পৌঁছতে পেরেছে।

কোচকে ধন্যবাদ জ্ঞাপন
এই সময়ে, তাকে তার প্রাথমিক প্রশিক্ষকদের একজন অনেকটা সাহায্য করেছিলেন, যিনি তার প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সমস্ত দায়িত্ব নিয়েছিলেন এবং তাকে সমস্ত উপায়ে সাহায্য করেছিলেন। সেই সময়ের কথা বলতে গিয়ে হরজিন্দর বলেন, "আমি যখন ২০১৬ সালে সবে এই খেলা শুরু করছি, তখন আমি আমার পরিবারের কাছ থেকে কোনও আর্থিক সহায়তা পাইনি, তবে আমার পরিবার আমাকে নৈতিকভাবে সমর্থন করেছিল। আমার কোচ, পরমজিৎ শর্মা আমাকে সাহায্য করেছিলেন। সেই দিনগুলিতে আমার উপর তাদের বিশ্বাস ছিল যে আমি আজ একদিন পদক নিয়ে আসব এবং এটাই আমাকে আমার পদক জিততে সাহায্য করেছে।"

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জেতার জন্য ভারোত্তোলক হরজিন্দর কৌরকে অভিনন্দন জানিয়েছেন এবং উল্লেখ করেছেন যে ভারতীয় ভারোত্তোলন দল দুরন্ত পারফর্ম করেছে সোমবার বার্মিংহামে কমনওয়েলথ গেমসে নাটকীয় চূড়ান্ত পর্বের পরে মহিলাদের ৭১ কেজি ভারোত্তোলন প্রতিযোগিতায় ভারতের হারজিন্দর কৌর ব্রোঞ্জ জেতেন।
ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে তিনটি ব্যর্থ প্রচেষ্টার পর নাইজেরিয়ার প্রতিযোগী জয় ইজে ছিটকে যাওয়ার পরে ভাগ্য খুলে যায় কৌরের। এর আগে পর্যন্ত না তাঁদের দুজনের লড়াই সেয়ানে সেয়ানে হচ্ছিল। তাঁর এই জয়ের পর নরেন্দ্র মোদী লেখেন যে "আমাদের ভারোত্তোলন দল বার্মিংহাম কমনওয়েলথে সেরা পারফর্ম করেছে। সেই ধারা অব্যাহত রেখে, হরজিন্দর কৌর ব্রোঞ্জ পদক জিতেছেন। এই বিশেষ কৃতিত্বের জন্য তাকে অভিনন্দন। তার ভবিষ্যতের জন্য তাকে শুভেচ্ছা জানাই।"রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন যে হরজিন্দর অনেক বাধা অতিক্রম করে এই পর্যায়ে পৌঁছেছে। তার লড়াই সবার জন্য অনুপ্রেরণাদায়ক। রাষ্ট্রপতি টুইট করে এও লেখেন যে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জেতার জন্য হরজিন্দর কৌরকে অভিনন্দন। ভবিষ্যতের জন্য আপনার জন্য শুভ কামনা রইল।












Click it and Unblock the Notifications