Paris Paralympics 2024: বৃষ্টির মধ্যেই হল সমাপ্তি অনুষ্ঠান, ভারতের পতাকা বহন করলেন প্রীতি-হরবিন্দর
অলিম্পিক্সের পর সমাপ্ত হল প্যারালিম্পিক্সও। গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল প্যারালিম্পিক্স। প্রথমবার প্যারিসে বসে এই প্রতিযোগিতার আসর। রবিবার প্যারালিম্পিক্সের আনুষ্ঠানিক সমাপ্তি হল। ২০২৮ সালে অলিম্পিক্সের মতোই প্যারালিম্পিক্সের আসর বসবে লস অ্যাঞ্জেলসে।
উদ্বোধনী অনুষ্ঠানের মতোই প্যারিস প্যারালিম্পিক্সে সমাপ্তি অনুষ্ঠান হল স্ট্যাডে দ্য ফ্রান্সে। অনুষ্ঠানের শুরুতেই বৃষ্টি কিছুটা বিলম্ব ঘটায়। গত ১১ দিনের সমস্ত উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলির একটি ভিডিও তুলে ধরা হয়।প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যেভাবে বৃষ্টি নেমেছিল, সেটা দেখা গেল প্যারালিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানেও।

তীরন্দাজিতে সোনাআর পদক জয়ী হরবিন্দর সিং এবং অ্যাথলেটিক্সে জোড়া পদক জয়ী প্রীতি পাল এবার প্যারালি্ম্পিক্সে ভারতের পতাকা বহন কররলেন সমাপ্তি অনুষ্ঠানের প্যারেডে। এই দুই ক্রীড়াবিদ রবিবার প্যারিস প্যারালিম্পিক্স গেমসের সমাপ্তি অনুষ্ঠানের জন্য ভারতের পতাকাবাহক হিসেবে মনোনীত হয়েছিলন। তাঁরাই জাতীয় পতাকা নিয়ে প্রবেশ করলেন, অন্য দেশের প্যারালিম্পয়ানরাও প্যারেডে প্রবেশ করলেন।
রবিবার সমাপ্ত হল ভারতের প্যারিস প্যারা অলিম্পিক যাত্রা। চলতি প্যারিস প্যারালিম্পিকে ভারতের পদক সংখ্যা গিয়ে দাঁড়াল ২৯। এর মধ্যে রয়েছে সাতটি সোনা, নয়টি রূপো, ১৩টি ব্রোঞ্জ পদক। দেশের জন্য সবথেকে সফলতম প্যারা অলিম্পিক গেল প্যারিসে। চিন, ব্রিটেন, আমেরিকার মত দেশকে হারিয়ে সোনার পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা।২৯টি পদক নিয়ে পদক তালিকায় ভারতের স্থান ১৮।
কয়েক সপদক জয়ের নিরিখে নয়া ইতিহাস সৃষ্টি হয়েছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। মোট ২৯টি পদকের মধ্যে অ্যাথলেটিক্স বিভাগ থেকেই এসেছে ১৭টি পদক। কয়েক সপ্তাহ আগে শেষ হওয়া প্যারিস অলিম্পিক্সে ছয়টি পদক জিতেছিল ভারত। এরমধ্যে ছিল পাঁচটি ব্রোঞ্জ এবং একটি রুপো। ভারতীয় অ্যাথলিটদের থেকে অনেক বেশি প্রত্যাশা থাকলেও সেটা পূরণ হয়নি।তবে প্যারালিম্পিয়ানরা প্রত্যাশা পূরণ করেছেন।
সমাপ্তি অনুষ্ঠানে বৃষ্টি বিলম্ব করলেও তাল কাটতে পারেননি। অনুষ্ঠান শুরুর আগে অনেক প্রতিযোগীই বসেছিলেন রেনকোট পরে। তার মধ্যেও ২২ হাজার দর্শকের সামনে চলল সঙ্গীতানুষ্ঠান। বক্তৃতা রাখলেন আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির প্রধান অ্যান্ড্রু পার্সনস।
আইপিসি-র পক্ষ থেকে অ্যান্ড্রু পার্সনস ঘোষণা করেছেন, "আজ রাতে, আমাদের অবশ্যই রেকর্ড-ব্রেকিং গ্রীষ্মকালীন প্যারালিম্পিকের সমাপ্তি ঘটল। প্যারিস ভবিষ্যতের সমস্ত প্যারালিম্পিক্স গেমসের জন্য একটি মানদণ্ড নির্ধারণ করেছে৷ প্যারিস এখন পর্যন্ত সবচেয়ে দর্শনীয় প্যারালিম্পিক গেমস মঞ্চস্থ করেছেন!"












Click it and Unblock the Notifications