Chirag Shetty: রোহিতরা চ্যাম্পিয়ন হলে আর্থিক পুরস্কার, অন্য খেলায় নেই স্বীকৃতি! ক্ষোভ প্রকাশ চিরাগের

ভারতে ক্রিকেট একটা ধর্মের নাহম। ক্রিকেট একটা আবেগের নাম। ক্রিকেটের উজ্জ্বল আলোয় চাপা পড়ে যায় বহু খেলার সাফল্য। ভারতীয় দল সদ্য টি২০ বিশ্বকাপ জিতেছে। রোহিত-বিরাটদের নিয়ে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে গোটা দেশ, পুরস্কার আর সংবর্ধনার পর্ব চলেছে বেশ কয়েকদিন ধরেই। এবার ক্রিকেটারদের নিয়ে প্রশাসনিক কর্তাদের অতিরিক্ত উচ্ছ্বাসকে কটাক্ষ করলেন ভারতীয় শাটলার চিরাগ শেট্টি।

ভারতীয় দল বিশ্বকাপ জয়ের পর মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে তাদের রাজ্যের চার ক্রিকেটারকে সংবর্ধনা এবং আর্থিক পুরস্কার দেওয়া হয়। এতেই কিছুটা অভিমানী চিরাগ শেট্টি। এই নিয়ে বিস্ফোরক বক্তব্যও পেশ করেন।

Chirag Shetty

এই প্রসঙ্গে চিরাগ বলেন, "থমাস কাপের গুরুত্ব বিশ্বকাপের মতোই। ফাইনালে ইন্দোনেশিয়ার মতো দলকে হারিয়েছিলাম। ভারতীয় দল প্রথমবার টমাস থমাস কাপ জিতেছিল, সে দলের আমি অন্যতম সদস্য ছিলাম। সেখানে মহারাষ্ট্র থেকে শুধু আমিই ছিলাম।'

সরকারের উপর কিছুটা অভিমান নিয়েই চিরাগ বলেন, 'মহারাষ্ট্র সরকার তো ক্রিকেটের বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেয়। তাহলে তো আমারও স্বীকৃতি পাওয়া উচিত ছিল। রোহিতরা টাকা পায়, আমরা ব্রাত্য কেন? সব খেলা ও ক্রীড়াবিদদের সমান চোখে দেখা উচিত।"

চিরাগ একইসঙ্গে উল্লেখ করেছেন‌, 'আমি ক্রিকেটারদের বিরুদ্ধে নই। আমরা ব্যাডমিন্টন খেলোয়াড়েরাও টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখেছি। ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পর একইরকম ভাবে উল্লাস করেছি। ক্রিকেট দলের সাফল্যে আমরা উচ্ছ্বসিত এবং গর্বিত। দু'বছর আগে আমরাও কিন্তু সমমানের একটা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলাম। রাজ্য সরকার আমাকে তো সংবর্ধনা দেয়ইনি, কোনও আর্থিক পুরস্কারও দেওয়া হয়নি আমাদের।'

শুক্রবার মুম্বইয়ে বসবাসকারী ক্রিকেটারদের মহারাষ্ট্র বিধানসভায় বিশেষ সম্মান জানানো হয়েছে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে এবং যশস্বী জয়সওয়াল।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে সম্মান জানান। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের জন্য ১১ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+