কুস্তিগীরকে সপাটে চড় বিজেপি সাংসদের, ভাইরাল হল ভিডিও
উত্তরপ্রদেশের লখিমপুর নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে বিজেপিকে। তাদের এক সাংসদকে কেন্দ্র করে এমনকী সংসদ পর্যন্ত উত্তাল হয়েছে। তার মাঝেই বিতর্কে জড়ালেন আর এক বিজেপি সাংসদ। তিনি ব্রিজভূষণ শরণ সিং। ব্রিজভূষণ একাধারে যেরকম সাংসদ ঠিক তেমনি কুস্তি ফেডারেশনের সভাপতি। এহেন তিনি এদিন রাঁচিতে একটি অনুষ্ঠান মঞ্চে এক কুস্তিগীরকে সকলের সামনে চড় মেরে বসলেন। যা নিয়ে ফের একবার শোরগোল পড়ে গিয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে তিনি এক যুবক কুস্তিগীরের গালে সপাটে চড় কষিয়ে দিচ্ছেন। তারপরে সেই কুস্তিগীর স্টেজ থেকে নেমে যান।
ঘটনা যা শোনা গিয়েছে তা হল, অনূর্ধ্ব ১৫ জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপের আসর বসেছে রাঁচির শহিদ গণপতি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিজভূষণ। সেখানে আচমকা স্টেজে এসে উপস্থিত হন বয়স বেশি হওয়ার কারণে কুস্তি চ্যাম্পিয়নশিপ খেলতে না পারা সেই কুস্তিগীর। সে সাংসদ ব্রিজভূষণকে রীতিমতো পীড়াপিড়ি করতে থাকে। যদিও বয়স বেশি হওয়ার কারণে তাকে কুস্তি চ্যাম্পিয়নশিপ খেলানো অসম্ভব ছিল। এই ঘটনার পরেই সাংসদ তথা কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ আচমকা মেজাজ হারিয়ে সবার সামনে ওই কুস্তিগীরকে চড় মেরে বসেন।
#WATCH | Brij Bhushan Sharan Singh, BJP MP from Uttar Pradesh, slaps young #wrestler on stage in Ranchi. The video has gone viral. #Ranchi #brijbhushansharansingh pic.twitter.com/muD8sdaqsO
— Subodh Kumar (@kumarsubodh_) December 18, 2021
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications