প্রো কবাডিতে জয়পুর পরাস্ত ইউ মুম্বার কাছে, হরিয়ানা স্টিলার্সকে হারিয়ে দুইয়ে বেঙ্গালুরু বুলস
প্রো কবাডি লিগের খেলাগুলি হচ্ছে বেঙ্গালুরুতে। করোনা পরিস্থিতিতে খেলাগুলি হচ্ছে হোয়াইটফিল্ডে শেরাটন গ্রাউন্ডের দর্শকশূন্য স্টেডিয়ামে। আজ ছিল দুটি ম্যাচ। ইউ মুম্বার কাছে পরাস্ত জয়পুর পিঙ্ক প্যান্থার্স। অন্য ম্যাচে, হরিয়ানা স্টিলার্সকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু বুলস।

(ছবি- প্রো কবাডি টুইটার)
ইউ মুম্বা এদিন ৩৭-২৮ ব্যবধানে হারাল জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে। এই জয়ে বড় ভূমিকা নিলেন দুই রেইডার ভি অজিত কুমার ও অভিষেক সিং। অজিত কুমার ইউ মুম্বার এদিনের সেরা রেইডার, তিনি ১১ পয়েন্ট সংগ্রহ করেন। অভিষেকের ঝুলিতে গিয়েছে ১০ পয়েন্ট। তিনটি ট্যাকল পয়েন্টের সাহায্যে ইউ মুম্বার এদিনের সেরা ডিফেন্ডার ফাজেল আত্রাচালি। অন্যদিকে, জয়পুর পিঙ্ক প্যান্থার্সের হয়ে টানা চতুর্থ সুপার টেনের সৌজন্যে রেইডার অর্জুন দেশওয়াল আজ সংগ্রহ করলেন ১৪ পয়েন্ট। জয়পুরের এদিনের সেরা ডিফেন্ডার দীপক সিংয়ের সংগ্রহে চারটি ট্যাকল পয়েন্ট।
These 📸 from today's #SuperhitPanga are so loaded with action, drama and thrill that we've ran out of our storage! 😅
— ProKabaddi (@ProKabaddi) December 30, 2021
Don't worry though, we've got you covered! Head to 🔗 https://t.co/EWWLNME5nc for more such moments! 🤝#vivoProKabaddi #JPPvMUM #HSvBLR pic.twitter.com/1yd8fNtHW1
এদিনের অপর ম্যাচে হরিয়ানা স্টিলার্সকে ৪২-২৮ ব্যবধানে হারিয়েছে বেঙ্গালুরু বুলস। বেঙ্গালুরুর সেরা রেইডার পবন শেরাওয়াত একাই সংগ্রহ করেছেন ২২ পয়েন্ট। অন্যদিকে, হরিয়ানার এদিনের সফলতম রেইডার বিকাশ কান্ডোলা পেয়েছেন সাত পয়েন্ট। বেঙ্গালুরুর ডিফেন্ডার মহেন্দ্র সিং চারটি ট্যাকল পয়েন্ট নিশ্চিত করেছেন। এই জয়ের ফলে বেঙ্গালুরু বুলস ৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রইল। শীর্ষে থাকা দাবাং দিল্লি কেসি তাদের চেয়ে এগিয়ে মাত্র ৩ পয়েন্টে। বেঙ্গালুরু বুলসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইউ মুম্বা। এদিন জেতায় চার ম্যাচে তাদের পয়েন্ট ১৪, রয়েছে তৃতীয় স্থানে।
#SuperhitPanga mein action dekhliya? Ab points table bhi dekh lijiye 😉@DabangDelhiKC sit on 🔝 of the league table while @BengaluruBulls move to the 2nd position. Which team are you rooting for? 🧐#JPPvMUM #HSvBLR #vivoProKabaddi pic.twitter.com/z4U5ol4c3U
— ProKabaddi (@ProKabaddi) December 30, 2021
জয়পুর পিঙ্ক প্যান্থার্স সপ্তম ও হরিয়ানা স্টিলার্স রয়েছে নবম স্থানে। আগামীকাল তামিল থালাইভাস খেলবে পুনেরি পল্টনের বিরুদ্ধে। তার পরের ম্যাচে পাটনা পাইরেটসের সামনে বেঙ্গল ওয়ারিয়র্স।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications