অলিম্পিক কোটা নিশ্চিত করে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনার দৌড়ের বাইরে বজরং

২০২০ টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনার দৌড় থেকে ছিটকে গেলেন ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া ও রবি কুমার। টুর্নামেন্টে ব্রোঞ্জের জন্য লড়বেন তাঁরা।

২০২০ টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনার দৌড় থেকে ছিটকে গেলেন ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া ও রবি কুমার। টুর্নামেন্টে ব্রোঞ্জের জন্য লড়বেন তাঁরা।

বজরং-র দুর্ভাগ্যজনক হার

বজরং-র দুর্ভাগ্যজনক হার

২০২০ টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আয়োজক কাজাখস্তানের দাউলেট নিয়াজবেকোভের বিরুদ্ধে খেলতে নামেন বিশ্বের এক নম্বর কুস্তিগীর বজরং পুনিয়া। ৬৫ কেজি বিভাগের এই ম্যাচ পয়েন্টের নিরিখে ড্র হলেও পরাজিত হন ভারতীয় কুস্তিগীর।

কীভাবে হার

কীভাবে হার

থ্রিলার লড়াই ও চরম নাটকীয়তায় মোড়া এই ম্য়াচ নির্ধারিত সময়ে ৯-৯ পয়েন্টে শেষ হয়। কিন্তু ম্যাচে জয়ী ঘোষণা করা হয় আয়োজক কাজাখস্তানের কুস্তিগীর দাউলেট নিয়াজবেকোভকে। কারণ, ইউনাইটেড ওয়ার্ল্ড রেস্টলিং রুল বুকের ৩১ নম্বর ধারা অনুযায়ী হোল্ড পয়েন্ট যাঁর বেশি থাকবে, তাঁকে জয়ী ঘোষণা করা হবে। নিয়াজবেকোভ ম্যাচে চারটি হোল্ড পয়েন্ট (বজরং-র থেকে বেশি) পান বলে তাঁকেই জয়ী ঘোষণা করা হয়।

 রবির হার

রবির হার

২০২০ টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাউর উরুয়েভের কাছে হেরে যান ভারতীয় কুস্তিগীর রবি কুমার। ৫৭ কেজি বিভাগে ৪-৬ পয়েন্টে হার শিকার করেন রবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+