বিশ্বকাপ ২০১৫: ১০ টার পর হোটেল ঢোকায় বাংলাদেশী খেলোয়াড়কে ফেরত পাঠানো হল
সিডনি, ২৩ ফেব্রুয়ারি : দলের বাধা নিয়ম ভাঙায় বাংলাদেশের পেস বোলার আল আমিন হোসেনকে আইসিসি বিশ্বকাপ থেকে ফেরত পাঠানো হল।
বিশ্বকাপের খাস খবর পড়তে ক্লিক করুন এখানে
বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ www.cricinfo.com -কে জানিয়েছেন, আল-আমিন গত ১৯ ফেব্রুয়ারি স্থানীয় সময় অনুযায়ী রাত ১০ টার মধ্যে হোটেলে ফেরত আসেননি। মাহমুদের কথায় "সাধারণত যে খেলোয়াড় ১০ টার পর বাইরে থাকতে চান তাদেরকে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে অনুমতি নিতে হয়।"

আর দলের এই নিয়মই লঙ্ঘণ করেছেন ওই খেলোয়াড়। ফলে 'যত তাড়াতাড়ি সম্ভব আল-আমিনকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে' বলে জানিয়েছেন মাহমুদ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত শনিবার বিশ্বকাপ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। আর তাই গোটা দল ব্রিসবেনে ছিল। কিন্তু সেদিন বৃষ্টির জেরে ম্যাচ বাতিল হয়ে যায়।
বছর পঁচিশের আল-আমিন এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে ১১ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিং ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে দেখায় যায়নি আল-আমিনকে। উল্লেখ্য, গত বুধবার ওই ম্যাচে জয়ী হয়েছিল বাংলাদেশ।












Click it and Unblock the Notifications