খেল রত্ন সম্মান পেতে চলেছেন পুনিয়া
ভারতের খেলার দুনিয়ায় নতুন পোস্টার বয় বজরং পুনিয়া। ভারতীয় কুস্তিকে নতুন দিশা দেখাচ্ছেন তিনি। এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের আসরে দেশের হয়ে সোনা জিতেছেন হরিয়ানার এই কুস্তিগীর।
ভারতের খেলার দুনিয়ায় নতুন পোস্টার বয় বজরং পুনিয়া। ভারতীয় কুস্তিকে নতুন দিশা দেখাচ্ছেন তিনি। এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের আসরে দেশের হয়ে সোনা জিতেছেন হরিয়ানার এই কুস্তিগীর। এবার দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান রাজীব গান্ধী খেলরত্ন পেতে চলেছেন পুনিয়া।

শুক্রবার বিশেষ এই সম্মানের জন্য পুনিয়ার নাম মনোনীত করা হল। প্রসঙ্গত গত বছর জার্কাতা এশিয়ান গেমস ও গোল কোস্ট কমনওয়েলথ গেমস, দুই প্রতিযোগিতা থেকে একটি করে সোনা জিতে নেওয়ার পরও এই সম্মানের জন্য কেন তাঁর নাম মনোনীত করা হয়নি সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বজরং। দেশকে এত গৌরব এনে দেওয়ার পরও তাঁর নাম বিবেচিত না করার জন্য নির্বাচন কমিটির বিরুদ্ধে আদালতে যাবেন বলে হুমকি দিয়েছিলেন।
এর বছর ঘুরতে না ঘুরতেই এদিন বৈঠকে ১২ সদস্যের কমিটি বজরংকে খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত করেছে। বজরং বলেন,'আমি এই সম্মান পাওয়ার যোগ্য। পরে হলেও শেষ পর্যন্ত আমাকে এই সম্মান দেওয়া হচ্ছে। ' চলতি মাসের ২৯ অগাস্ট জাতীয় ক্রীড়া দিবসের দিন বজরং পুনিয়ার হাতে এই সম্মান তুলে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications