Asian Games: মীরাবাই চানু এশিয়ান গেমসে পেলেন গুরুতর চোট, ব্রোঞ্জ জয়ের মরিয়া প্রয়াস চালাতে গিয়েই বিপত্তি
Asian Games: কমনওয়েলথ গেমসে দু-বারের সোনাজয়ী মীরাবাই চানুকে এশিয়ান গেমসের আসর থেকে ফিরতে হলো খালি হাতেই। উল্টে সঙ্গী হলো গুরতর চোট। ১৯১ কেজি তুলে চতুর্থ স্থান অধিকার করলেন।
ব্রোঞ্জ জেতার জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছিলেন মীরাবাই। শেষ চেষ্টার সময়ই ঘটল বিপত্তি। পড়ে গিয়ে উরুতে চোট লাগে মীরাবাইয়ের।

মহিলাদের ৪৯ কেজি বিভাগে নেমেছিলেন মীরাবাই। স্ন্যাচে প্রথম প্রয়াসে ৮৩ কেজি তোলেন, বাকি দুটি প্রয়াস ব্যর্থ হয়। সোনাজয়ী কোরিয়ার রি সংগাম দ্বিতীয় প্রয়াসে ৯২ কেজি তোলেন, রুপোজয়ী চিনের জিয়াং হুইহুয়া সর্বোচ্চ ৯৪ কেজি তোলেন। তাইল্যান্ডের থানিয়াথন সুকচারোয়েন সর্বোচ্চ ৯০ কেজি তোলায় চাপে পড়েন চানু।
ক্লিন অ্যান্ড জার্কে চানু প্রথম প্রয়াসেই ১০৮ কেজি তোলেন। কোরিয়ার ভারোত্তোলক তিন প্রয়াসে সফল হয়ে সর্বোচ্চ ১২৪ কেজি তোলেন, যা বিশ্বরেকর্ড। তিনি ২১৬ কেজি তুলে সোনা জিতেছেন। চিনের ভারোত্তোলক ১১৯ কেজি তোলেন ক্লিন অ্যান্ড জার্কে, মোট ২১৩ কেজি তোলায় তাঁর রুপো নিশ্চিত হয়। তাইল্যান্ডের ভারোত্তোলকের সঙ্গে লড়াই শুরু হয় চানুর।

সুকচারওয়েন ক্লিন অ্যান্ড জার্কে তিনটি প্রয়াসেই সফল হন। সেরা ১০৯ কেজি, সবমিলিয়ে ১৯৯ কেজি। ফলে চানুর লড়াই খুব কঠিন হয়ে যায়। ১১৭ কেজি তুলতে গিয়ে প্রথমবার ব্যর্থ হন। দ্বিতীয় তথা শেষ প্রয়াসের সময় পড়ে যান। এই প্রয়াসটি সফল হলে ব্রোঞ্জ নিয়ে ফেরার সম্ভাবনা ছিল চানুর। কিন্তু তা আর হলো না।
চোট পাওয়ায় নিজে থেকে বেরিয়ে যাওয়ার অবস্থায় ছিলেন না চানু। দুজন তাঁকে ধরে বাইরে নিয়ে যান। খোঁড়াতে খোঁড়াতেই এশিয়ান গেমস অভিযান শেষ হলো চানুর। স্ন্যাচে ৮৬ কেজি তুলতে পারেননি তিনি।












Click it and Unblock the Notifications