Asian Games: এশিয়াড হকিতে পাকিস্তানকে ১০ গোল ভারতের, ব্যাডমিন্টনে নয়া ইতিহাস, ১০ হাজার মিটারে জোড়া পদক

Asian Games: এশিয়ান গেমসে আজ ভারতের কাছে স্কোয়াশের পর পুরুষদের হকিতেও নাস্তানাবুদ পাকিস্তান। হরমনপ্রীত সিং একাই করলেন চারটি গোল। যার সুবাদে ভারত ১০-২ গোলে চূর্ণ করে দিল পাকিস্তানকে।

ব্যাডমিন্টনে পুরুষদের দল রচনা করল নয়া ইতিহাস। এই প্রথমবার ফাইনালে উঠে। পুরুষদের ১০ হাজার মিটারেও এদিন এসেছে জোড়া পদক।

এশিয়াড হকিতে পাকিস্তানকে ১০ গোল ভারতের

ভারতের আক্রমণাত্মক রণকৌশলের সামনে এদিন অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান। প্রথম কোয়ার্টারে ভারত এগিয়ে ছিল ২-০ গোলে। দ্বিতীয় কোয়ার্টারে সেই ব্যবধান বেড়ে হয় ৪-০। বাকি দুটি কোয়ার্টারে আসে আরএ ৬টি গোল। তৃতীয় কোয়ার্টারে পাকিস্তান দুটি গোল করে (৩৮ ও ৪৫ মিনিটে), এই সময় ভারত এগিয়ে ছিল ৭-২-এ। শেষ অবধি ১০-২ ব্যবধানে জয় নিশ্চিত হয়।

হরমনপ্রীত সিং চারটি গোল করার পাশাপাশি বরুণ কুমার ২টি এবং ললিত উপাধ্যায়, শামসের সিং, সুমিত ও মনদীপ সিং একটি করে গোল করেছেন। হরমনপ্রীতের গোলগুলি আসে যথাক্রমে ১১, ১৭, ৩৩ ও ৩৪ মিনিটে। ৪১ ও ৫৪ মিনিটে গোল করেন বরুণ। ৮ মিনিটে মনদীপ, ৩০ মিনিটে সুমিত, ৪৬ মিনিটে শামসের ও ৪৯ মিনিটে ললিতের গোল।

এশিয়াড হকিতে পাকিস্তানকে ১০ গোল ভারতের

হকিতে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জয় যেদিন ভারতীয় পুরুষ হকি দল ছিনিয়ে নিয়েছে, সেদিনই ইতিহাস গড়ল ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল। সেমিফাইনালে কোরিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে। প্রথম ম্যাচে জয় এনে দেন এইচএস প্রণয়। জিওন হিয়োকিনকে পরাস্ত করেন ১৮-২১, ২১-১৬, ২১-১৯ ব্যবধানে।

এরপর ডাবলসে চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি জুটি পরাস্ত হয় ০-২ ব্যবধানে। লক্ষ্য সেন লি ইউনজুকে ২১-৭, ২১-৯ ব্যবধানে উড়িয়ে ফের ভারতকে এগিয়ে দেন। এরপর ডাবলসে ফের পরাজিত হয় ভারত। ০-২ ফলে পরাস্ত হন অর্জুন মাদাতিল ও ধ্রুব কাপিলা। নির্ণায়ক পঞ্চম ম্যাচে চো জিওনিওপকে ১২-২১, ২১-১৬, ২১-১৪ ব্যবধানে হারান কিদাম্বি শ্রীকান্ত।

শ্রীকান্তের জয়ের ফলেই রচিত হয় নয়া ইতিহাস। ফাইনালে ভারতের প্রতিপক্ষ সেমিফাইনালে জাপানকে ৩-১ ব্যবধানে হারানো চিন। এদিকে, ১০ হাজার মিটার অ্যাথলেটিক্স ইভেন্টে ভারত জোড়া পদক জিতল। কার্তিক কুমার জেতেন রুপো, ব্রোঞ্জ জিতেছেন গুলবীর সিং।

ভারত এবার ১০০টি পদক জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে। আপাতত মোট পদকের সংখ্যা ৩৮। যার মধ্যে ১০টি সোনা এবং ১৪টি করে রুপো ও ব্রোঞ্জ। শ্যুটিংয়ে ৬টি সোনা, ৮টি রুপো ও ৫টি ব্রোঞ্জ-সহ ১৯টি পদক এসেছে। ক্রিকেটে ১টি সোনা, ইকুয়েস্ট্রিয়ানে ১টি করে সোনা ও ব্রোঞ্জ, টেনিসে ১টি সোনা ও ১টি রুপো এসেছে। স্কোয়াশে এসেছে ১টি সোনা, ১টি ব্রোঞ্জ।

রোয়িংয়ে ২টি রুপো ও তিনটি ব্রোঞ্জ, সেইলিংয়ে ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ, অ্যাথলেটিক্সে ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ এবং উশুতে ১টি রুপো জিতেছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+