Asian Games 2023: এশিয়ান গেমস হকিতে ভারতের সামনে জোরালো চ্যালেঞ্জ, একই গ্রুপে পাকিস্তান ও জাপান

Asian Games 2023: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিমধ্যেই অপরাজেয় থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। কাল বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান দ্বৈরথ। এশিয়ান গেমসেও ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী থাকবেন হকিপ্রেমীরা।

এশিয়ান গেমসের হকিতে ভারতের পুরুষ দল রয়েছে এ গ্রুপে। পাকিস্তান ছাড়াও এই গ্রুপে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন জাপানও।

Asian Games 2023: এশিয়ান গেমস হকিতে ভারতের সামনে জোরালো চ্যালেঞ্জ

সেপ্টেম্বরের ২৩ তারিখ শুরু হয়ে অক্টোবরের ৮ তারিখ অবধি চিনের হাংঝৌয়ে চলবে এশিয়ান গেমস। ভারতের পুরুষ দলের মতো মহিলা হকি দলও রয়েছে এ গ্রুপেই। দুটি গ্রুপেই জমজমাট লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। কাল পাকিস্তান ম্যাচেও জয়ের লক্ষ্যেই নামবেন হরমনপ্রীত সিংরা।

প্রথম ম্যাচে চিনকে ৭-২ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ভারত আটকে গিয়েছিল জাপানের বিরুদ্ধে। সেই ম্যাচটির ফলাফল ছিল ১-১। এরপর মালয়েশিয়াকে ৫-০ গোলে হারায় ভারত। গতকালই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির গত সংস্করণের বিজয়ী দক্ষিণ কোরিয়াকে ভারত পরাস্ত করেছে ৩-২ গোলে। স্বাভাবিকভাবেই এই পারফরম্যান্স এশিয়ান গেমসের আগে যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

Asian Games 2023: এশিয়ান গেমস হকিতে ভারতের সামনে জোরালো চ্যালেঞ্জ

এশিয়ান গেমসে পুরুষদের হকিতে ভারত, পাকিস্তান, জাপানের সঙ্গে রয়েছে উজবেকিস্তান, বাংলাদেশ ও সিঙ্গাপুর। উজবেকদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২৪ সেপ্টেম্বর ভারত অভিযান শুরু করবে। এই খেলাটি ভারতীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে। ২৬ সেপ্টেম্বর ভারতের সামনে সিঙ্গাপুর, খেলা শুরু সকাল সাড়ে ৬টা থেকে।

২৮ সেপ্টেম্বর ভারত খেলবে জাপানের বিরুদ্ধে। ভারত-পাকিস্তান দ্বৈরথ ৩০ সেপ্টেম্বর। এই দুটি ম্যাচই সন্ধ্যা ৬টা ১৫ থেকে। ২ অক্টোবর ভারত-বাংলাদেশ ম্যাচ দুপুর ১টা ১৫ থেকে। ভারতের মহিলা হকি দল ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুর ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। ভারতের মহিলা দলের গ্রুপে রয়েছ দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, হংকং চিন ও সিঙ্গাপুর। পুরুষ ও মহিলাদের হকির ফাইনাল যথাক্রমে অক্টোবরের ৬ ও ৭ তারিখ।

ভারতের পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং বলেন, আমাদের পুলে শক্তিশালী কয়েকটি দেশ রয়েছে। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে সোনাজয়ী জাপানও আমাদের গ্রুপেই। ফলে কোনও দলকেই এই প্রতিযোগিতায় হাল্কাভাবে নিচ্ছি না আমরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+