Asian Champions Trophy: পায়ে হেঁটে সীমান্ত পেরিয়ে ভারতে পাক হকি দল, দেখুন ভিডিও

বিশ্বকাপে বাবর আজমদের ভারতে খেলতে আসা নিয়ে এখনও চূড়ান্ত সবুজ সংকেত দেয়নি পাকিস্তান সরকার। তবে জটিলতার অবসান ঘটিয়ে ভারতে চলে এল পাকিস্তান হকি দল। এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মঙ্গলবার ভারতে পা দিল পাক হকি দল।হকি দলের ভারত সফর নিয়েও কম জলঘোলা হয়নি, শেষ পর্যন্ত অনিশ্চয়তার অন্ধকার কাটিয়ে ভারত সফরে পাক দল।

পাকিস্তান হকি দল ৩ অগাস্ট মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। এছাড়াও পাকিস্তানের বিপক্ষে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও চিন। ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ রয়েছে ৮ অগাস্ট। কিন্তু ভারতে খেলতে আসার জন্য দেশের সরকারের থেকে পর্যাপ্ত অনুমতি পাচ্ছি‌ল না পাক হকি দল। ফলে তাদের অংশগ্রহণ নিয়ে জটিলতা দেখা যায়।

হকি

পাক সংবাদমাধ্যমের দাবি, পাকিস্তান ক্রীড়া পর্ষদ গত বৃহস্পতিবার এনওসি দিয়েছে পাকিস্তান হকি দলকে। ভারতে আসার জন্য পাকিস্তান হকি দলকে অনুমতি দেয় সেই দেশের সরকারও। অবশেষে বৃহষ্পতিবার তারা চূড়ান্ত অনুমতি পায়। মঙ্গলবার দুপুরে ভারতে প্রবেশ করে পাক দল।

তবে বিমানে নয়, এমনকি ট্রেন বা বাসেও নয় পাকিস্তান হকি দল ভারতে প্রবেশ করল পায়ে হেঁটে। পায়ে হেঁটেই ওয়াঘা সীমান্ত পেরিয়ে ভারতে এল পাকিস্তান হকি দল। যা কিছুটা অবাক করার মতোই ঘটনা।

ভারতে এসে পাকিস্তান হকি দলের কোচ মহম্মদ সাকলিন বলেছেন, "আমাদের হকি দল ভারতে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য এসেছে, পাঞ্জাব থেকে আমাদের গন্তব্য হল চেন্নাই। আশা করি, খেলার মধ্য দিয়েই আমরা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি ঘটাতে পারব।"

হকি

পাশাপাসি, পাক হকি দলের অধিনায়ক মহম্মদ উমার ভুট্ট জা‌নিয়েছেন, "খেলা সুন্দর একটা বিষয়। এর মধ্য দিয়েই অনেক পুরনো সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবন পায়।" ভারত ও পাকিস্তান দুই দলই হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি তিনবার করে জিতেছে। ২০১৮ সালে পাকিস্তান ও ভারত যুগ্মভাবে জয়ী হয়। এছাড়া পাকিস্তান ২০১২ ও ২০১৩ সালে জেতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+