Asian Champions Trophy: পাকিস্তানের বিরুদ্ধে জয়ই পাখির চোখ হরমনপ্রীতদের, পরিসংখ্যানের লড়াইয়ে এগিয়ে কারা?

শনিবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারত-পাকিস্তানের মহারন। ইতিমধ্যেই ভারত গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে। কিন্তু ভারত পাকিস্তানের খেলা মানেই সম্নানের লড়াই। তাই গ্রুপের শেষ ম্যাচ জিতে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই সেমিফাইনালে নামতে চাইছে ভারত।

সাম্প্রতিক ফলাফলের ভিত্তিতে, ভারত পাকিস্তানের ওপরে এগিয়ে আছে। ২০১৩ সাল থেকে এই দুই দেশ হকিতে ২৫ ম্যাচে মুখোমুখি হয়েছে। এরমধ্যে ভারত ১৬ ম্যাচে জিতেছে। ৪ ম্যাচ ড্র হয়েছে। পাকিস্তান জিতেছে ৫ বার। শেষবার ভারত পাকিস্তানের মুখোমুখি হয়েছিল, এশিয়ান গেমসে পুল এ ম্যাচে শেষবারের ম্যাচে ভারত পাকিস্তান ১০-২ গোলে পরাজিত করেছিল। চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৩-এ ভারত পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে।

India

ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং, বিশ্বের অন্যতম সেরা ড্র্যাগ-ফ্লিকার হিসাবে বিবেচিত, প্যারিস থেকে তার ভাল ফর্ম অব্যাহত রেখেছেন এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা আবার শুরু করতে উত্তেজিত।

হরমনপ্রীত সিং বলেছেন, 'ভারত পাকিস্তান ম্যাচ মানেই কঠিন লড়াই। দুই দলই এই ম্যাচটা জেতার জন্য মরিয়া থাকে। পাক দলের সাথে আমাদের একটি বিশেষ বন্ধন রয়েছে। তারা আমার ভাইয়ের মতো। অবশ্যই, মাঠে, আমরা অন্য যে কোনও প্রতিপক্ষের মতো ম্যাচটি নিয়ে যাব এবং আমাদের আবেগকে নিয়ন্ত্রণে রাখার বিষয়টি নিশ্চিত করব," তিনি বলেছিলেন।

আয়োজক চিনকে তিন গোল দেওয়ার পর সোমবার দ্বিতীয় ম্যাচে জাপানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় ভারত। পুরো ম্যাচেই দাপটের সঙ্গে পারফরম্যান্স করলেন ভারতীয় হকি ‌খেলোয়াড়রা।বুধবার মালয়েশিয়াকে ৮-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠা কার্যত নিশ্চিত করে ফে‌লল ভারতীয় হকি দল। শেষ ম্যাচে কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে ভারত।

অন্যদিকে, পাকিস্তানও ভালো পারফরম্যান্স করছে এই টুর্নামেন্টে। কিংবদন্তি ফরোয়ার্ড তাহির জামানের কোচিংয়ে আম্মাদ বাটের নেতৃত্বাধীন পাক দল প্রতিটি খেলায় উন্নতি করেছে। পাকিস্তান মালয়েশিয়া ও কোরিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে, আগে জাপান ও চীনকে যথাক্রমে ২-১ ও ৫-১ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠেছিল।

এখন পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। এখনও পর্যন্ত মোট ৪ বার এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপে খেতাব ঘরে তুলেছে ভারতীয় হকি দল।বিগত কয়েক বছর ধরেই ভারতের পারফরম্যান্স যথেষ্ট ভালো। শনিবার দুপুর ১.১৫ মিনিট থেকে ম্যাচ শুরু হবে, সোনি স্পোর্টসে এই ম্যাচ সরাসরি দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+