Asian Champions Trophy: রজনী উৎসবের আবহেই চেন্নাইয়ে ভারত-পাকিস্তান হকির মহারণ
রজনী উৎসবে মাতোয়ারা তামিলনাড়ু। প্রিয় নায়ক রজনীকান্তের সিনেমা মুক্তির আবহেই চেন্নাইয়ে বুধবার ভারত পাক হকির মেগা মহারণ। কয়েকমাস আগেই পড়শি রাজ্যে হয়েছে দুই চির প্রতিন্দন্দ্বী দেশের ফুটবল ম্যাচ। আগামী কয়েক মাস পরই বিশ্বকাপে মুখোমুখি হবেন রোহিত-বাবররা। তার আগে বুধবার তামিল রাজধানী শহরের ভারত পাক ম্যাচের উত্তাপ। তবে এবার হকিতে।
জেলর জ্বরে কাঁপছে গোটা দক্ষিণ ভারত। তামিলনাড়ু থেকে কর্ণাটক রজনীকান্ত ম্যানিয়ায় আচ্ছন্ন দাক্ষিণাত্য। রিলিজের আগেই অর্ধেক সুপার হিট হয়ে গিয়েছে রজনীকান্তের জেলর। ইতিমধ্যেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সিনেমা হল থেকে রাস্তাঘাট সর্বত্র বড় বড় হোর্ডিংয়ের ঢেকেছে। কিন্তু রজনীকান্ত এবার অন্তত একপেশে লড়াইয়ে জিতবেন না। কারণ এশিয়ান চ্যাম্পিয়্ন্স ট্রফিও হচ্ছে চেন্নাইয়ে।

পয়েন্ট টেবলে শীর্ষে থেকেই বুধবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। অন্যদিকে, পাকিস্তান ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। পিছিয়ে থাকলেও ম্যাচের আগে ভারতকে হুঙ্কার দিতে ছাড়লেন না পাকিস্তান কোচ মহম্মদ সাকলিন। তাঁর কথায়, 'হরমনপ্রীত সিং আর ভারতের সেন্ট্রাল ফরোয়ার্ডরা বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার। ওদের শক্তি যেমন জানি, দুর্বলতাও কিন্তু জানা আছে। যে ভাবেই হোক ভারতের বিরুদ্ধে সেরাটা দিতে হবে।'
সাম্প্রতিক অতীতে সেই অর্থে খেলার মধ্যে ছিল না পাকিস্তান টিম। ভারতীয় দল একের পর এক টুর্নামেন্টে খেলছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির এ বারের সংস্করণে ভারত এখনও অপরাজিত। অন্যদিকে, চিনের বিরুদ্ধে ২-১ জিতেছে পাকিস্তান। শুরুতে সে ভাবে খেলতে না পারলেও ধীরে ধীরে পাক টিম ছাপ রাখছে।

ভারত ও পাকিস্তান দু'দলই তিন বার করে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। কিন্তু বর্তমানে দুই দলের মধ্যে পার্থক্য অনেকটাই। ভারত ক্রমতালিকায় চার নম্বরে। সেখানে পাকিস্তান ১৬ নম্বরে। এ বারের প্রতিযোগিতাতেও তার প্রতিফলন দেখা যাচ্ছে।
যদিও পরিসংখ্যানেও আবার এগিয়ে পাকিস্তান। এখনও পর্যন্ত এই দুই দল একে অপরের বিরুদ্ধে ১৭৮ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে পাকিস্তান ৮২ বার এবং ভারতীয় হকি দল ৬৪ বার জয়লাভ করেছে। আর ৩২ টা ম্যাচ ড্র হয়েছে। ১৯৫৬ সালে মেলবোর্নে আয়োজিত অলিম্পিক ফাইনালে প্রথমবার ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল।

পাকিস্তানের হকি অতীতের ছায়ামাত্র। সেই গৌরব আজ অনেকটাই ফিকে। ঘরের মাঠের দর্শকদের সামনে পাক বধে মরিয়া ভারতীয় দল। ক্রিকেট এবং ফুটবলের মতো ভারতীয় সমর্থকেরা আশা করতে শুরু করেছেন যে মনদীপ, হরমনপ্রীতরা পাকিস্তানকে হকিতেও দুরমুশ করে ছাড়বে।












Click it and Unblock the Notifications